মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ছেলের সঙ্গে দেখা করার কয়েক ঘন্টার মধ্যেই শাহরুখের বাড়ি ”মন্নত”-এর দরজায় কড়া নাড়ল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এদিন এনসিবি গোয়েন্দারা খুব বেশি সময় ছিলেন না শাহরুখের বাড়িতে। কী কারণে এই হানা, তা জানা যায়নি।
ঘটনাচক্রে বৃহস্পতিবারই সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীর দল। প্রায় মিনিট ১৫ জেলের মধ্যে ছিলেন শাহরুখ। তার পর তিনি বেরিয়ে আসেন। এদিকে, আগামী ২৬ অক্টোবর বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন আবেদনের শুনানি। এদিন অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতেও হানা দেন এনসিবি আধিকারিকরা। অনন্যাকে বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

শাহরুখের মন্নতে এনসিবি, সকালেই জেলে গিয়ে দেখা করেছিলেন ছেলের সঙ্গে
Tags:
Releated Posts
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…
এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ
মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…
আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…


















