News Flash

  • Home
  • Uncategorized
  • Despite Brentford’s tough fight : ব্রেন্টফোর্ডের দুরন্ত লড়াই সত্ত্বেও গোলকিপার মেন্ডির সুবাদে জয় চেলসির
Image

Despite Brentford’s tough fight : ব্রেন্টফোর্ডের দুরন্ত লড়াই সত্ত্বেও গোলকিপার মেন্ডির সুবাদে জয় চেলসির

লন্ডন, ১৭ অক্টোবর (হি.স) : এবারে প্রথম প্রিমিয়র লিগে খেলার সুযোগ পেয়েই এখনও অবধি নিজেদের পারফরম্যান্সে সকলকেই প্রভাবিত করেছে ব্রেন্টফোর্ড। আর্সেনালকে হারানোর পাশপাশি লিভারপুলের বিরুদ্ধে ড্রও করেছে তারা। শনিবার রাতে ওয়েস্ট লন্ডন ডার্বিতে চেলসির বিরুদ্ধে ফের একবার ব্রেন্টফোর্ডের লড়াইয়ের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব।

ম্যাচের প্রথমার্ধ চেলসিই নিজেদের দাপট বজায় রেখেছিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে সেজার অ্যাজপেলিকুয়েটার ক্রস ঠিকভাবে ক্লিয়ার করতে না পারায়, তা পৌঁছে যায় বেন চিলওয়েলের কাছে। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে গোল করতে কোন ভুল করেননি চেলসি ফুলব্যাক। ব্রেন্টফোর্ডের ২২ মিনিটে ব্রায়ান এমবুমোর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে প্রথমার্ধে নিজেদের খেলা দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রভাব বিস্তার করতে থাকেন ইভান টনিরা। একের পর এক শটে ঝাঁঝরা করে দেয় চেলসির ডিফেন্স। টনির শট গোলকিপার এডুয়ার্ড মেন্ডি সেভ করার পর এমবুমো পুনরায় ফিরতি বল পোস্টে মারেন।

সেটপিস, লং থ্রোয়ে থিয়াগো সিলভা, অ্যান্টোনিও রুডিগারদের অনুপস্থিতিতে চেলসি রক্ষণকে রীতিমতো নাজেহাল দেখাচ্ছিল। তবে দিনের শেষে জয় ও পরাজয়ের মাঝে ব্লুজদের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যান মেন্ডি। ম্য়াচের সময় যত গড়াতে থাকে, ব্রেন্টফোর্ডের হু হু করে ধেয়ে আসা আক্রমণের বিরুদ্ধে মেন্ডির দুর্দান্ত সেভের সংখ্যাও বাড়তে থাকে। ম্যাচের ৯০ মিনিটের মাথায় মেন্ডি নিজের ষষ্ঠ সেভটি করেন। অবশেষে তাঁর সুবাদেই কোনক্রমে ১-০ ব্যবধানে জিতে ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়াম থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরে চেলসি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top