News Flash

  • Home
  • Uncategorized
  • Priyanka, at the center of Modi : মোদীর কেন্দ্রে প্রিয়াঙ্কা, যোগ দেবেন কিষাণ ন্যায় পদযাত্রায়
Image

Priyanka, at the center of Modi : মোদীর কেন্দ্রে প্রিয়াঙ্কা, যোগ দেবেন কিষাণ ন্যায় পদযাত্রায়

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনাকে কেন্দ্র করে যোগী সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ সোচ্চার হচ্ছে কংগ্রেস। রবিবার বারাণসীতে প্রতিবাদ সমাবেশ কিষাণ ন্যায় পদযাত্রাতে যোগ দেবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বারাণসী থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সকালে বারাণসীতে পৌঁছে বিশ্বনাথ দর্শন সেরে নিদির্ষ্ট কর্মসূচিতে যোগ দিয়েছেন সনিয়া কন্যা।
প্রসঙ্গত, শনিবার লখিমপুর খেরি-কাণ্ডে গ্রেফতার করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে। শনিবার ১২ ঘণ্টা জেরা করা হয় আশিসকে। তদন্তে অসহযোগিতার করার কারণে তাঁকে গ্রেফতার করা হল। আজ তাঁকে আদালতে হাজির করানো হতে পারে। লখিমপুর খেরি কান্ড উত্তরপ্রদেশ বিধানসভার আগে কংগ্রেসের কাছে এক বিরাট ইস্যু হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।

একদিকে দীর্ঘ একবছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনের কারণে কেন্দ্রে বিজেপি সরকার যথেষ্ট চাপে। তার মধ্যেই মন্ত্রী পুত্রের গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় সারা দেশ যোগী সরকারের প্রশাসনকে তীব্র নিন্দা করেছে। আর এই ঘটনাকে সামনে রেখে কংগ্রেস চাইছে উত্তরপ্রদেশে আবার নিজেদের আধিপত্য কায়েম করতে। সব মিলিয়ে আবারও শিরোনামে দেশের বিতর্কিত রাজ্য উত্তরপ্রদেশ।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top