News Flash

  • Home
  • Uncategorized
  • Militant attacks during festive season : রাজধানীতে উত্‍সবরে মরসুমে জঙ্গি হামলার আশঙ্কা, জারি হাই অ্যালার্ট
Image

Militant attacks during festive season : রাজধানীতে উত্‍সবরে মরসুমে জঙ্গি হামলার আশঙ্কা, জারি হাই অ্যালার্ট

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স) : বোধনের আগেই দেশের রাজধানী জুড়ে বেড়েছে পুলিশি তত্‍পরতা। উত্‍সবের মরসুমে দিল্লিতে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। শনিবার এমন তথ্য হাতে আসার পরেই গোটা রাজধানী জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রবিবার সকালেও পুলিশি তত্‍পরতার একই চিত্র ধরা পড়েছে।

নিরাপত্তা-ব্যবস্থা আঁটোসাঁটো করতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্তানা। দিল্লি পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে কীভাবে সন্ত্রাসী হামলা প্রতিহত করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন পুলিশ কমিশনার।


নবরাত্রি ও দুর্গাপুজোর জন্য এখন উত্‍সবের মরসুম দেশের রাজধানী জুড়ে। কোভিড-১৯ সতর্কতা মেনে উত্‍সব পালনের জন্য প্রস্তুত দিল্লিবাসী। এমন অবস্থায় সন্ত্রাসী হামলার তথ্য হাতে আসার নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের অনুমান সন্ত্রাসী হামলার চালানোর জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পরিকল্পনা করে রেখেছে। তবে সম্ভাবনা থাকলেও স্থানীয়দের সাহায্য ছাড়া রাজধানীর বুকে সন্ত্রাসীদের হামলা চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। শনিবার রাত থেকেই রাজধানীর প্রতিটি সাইবার কাফে, রাসায়নিকের দোকান, গাড়ি পার্কিং স্পেস এবং পেট্রোল ট্যাংকার গুলিতে তল্লাশি শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top