News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : পেট্রোল-ডিজেল নিয়ে আরো একটি ট্রেন ভূমিধসে প্রভাবিত অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে, ধর্মনগর ও শিলচরের জন্য ২৫টি করে ওয়াগন আসছে
Image

আপডেট : পেট্রোল-ডিজেল নিয়ে আরো একটি ট্রেন ভূমিধসে প্রভাবিত অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে, ধর্মনগর ও শিলচরের জন্য ২৫টি করে ওয়াগন আসছে

আগরতলা, ১১ মে : পেট্রোল-ডিজেল নিয়ে আরো একটি পণ্যবাহী ট্রেন আজ দুপুর ১টা ৫৭ মিনিটে ভূমিধসে প্রভাবিত অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং বদরপুরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। ওই ট্রেনে ২৫ ওয়াগন ধর্মনগরে এবং ২৫ ওয়াগন শিলচরের তেল ডিপোতে পেট্রোপণ্য নেওয়া হচ্ছে। এদিকে, আজ সকালে ১০টা ৪১ মিনিটে ত্রিপুরার জন্য পেট্রোপণ্যবাহী ট্রেন ৪৯টি ওয়াগন নিয়ে ভূমিধসে প্রভাবিত অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে।

প্রসঙ্গত, অবশেষে স্বস্তির বার্তা পৌছেছে ত্রিপুরায়। অসমে পাহাড় লাইনে রেল চলাচল নির্বিঘ্নে শুরু হয়েছে। আজ বেলা ১০টা ৪১ মিনিটে পেট্রোপণ্য বোঝাই ট্রেন অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে। ভারি বর্ষণে ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে, ত্রিপুরা, অসমের বরাক উপত্যকায় রেল সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, পেট্রোপণ্য বোঝাই ৪৯টি ওয়াগণ নিয়ে ট্রেন অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই খবর পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় লাইনে রেললাইন ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে, প্রভাব পড়েছে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন চলাচলে। মূলত, গত ২৬ এপ্রিল লামডিং-বদরপুর হিল সেকশনে হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০/৭ কিলোমিটার অংশে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জানা গেছে, হারাঙ্গাজাও-জাটিঙ্গা লামপুর অংশ দিয়ে একটি চিনি বোঝাই মালবাহী ট্রেন পার হওয়ার পর ফের রেলওয়ে ট্র্যাক ডেবে যায়। গত কিছুদিন ধরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মেরামতির কাজ চালিয়ে গেলেও কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করে গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছিল কর্তপক্ষ। যার দরুন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে খাদ্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

রেল লাইন মেরামতি নিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার জানিয়েছিলেন, জাটিঙ্গা লামপুর অংশে মাটি অত্যন্ত দুর্বল ও মাটির বহন ক্ষমতা কম। বেশি ভারি ট্রেন যতায়াতে মাটির বহন ক্ষমতা আরও কমে গিয়ে লাইনের নীচে মাটি ডেবে যায়। তাছাড়া, রেল লাইন মেরামতি করার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। কেননা ধস-বিধ্বস্ত ওই এলাকায় গাড়ির রাস্তা নেই। তাই কাজের জন্য সামগ্রী আনতে সমস্যায় পড়তে হচ্ছে। কাজের জন্য গুরুত্বপূর্ণ সামগ্রী পাথর বোল্ডার আনতে এই রেলপথই একমাত্র নির্ভরশীল।

এদিকে, শুক্রবার বিকালে লামডিং থেকে শালচাপড়ার উদ্দেশ্যে একটি পণ্যবাহী ট্রেন সফলভাবে জাটিঙ্গা-লামপুরের ধস-বিধ্বস্ত এলাকা বিনা বাধায় পার হয়ে যায়। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইন মেরামতির কাজের দরুন সন্ধ্যা ৬-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। যার দরুন দূরপাল্লার ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলাচল করছে। এর জন্য কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচলের সময় পুর্ননির্ধারন করে কয়েকট ট্রেনের যাত্রা বাতিল করেছে উত্তরপূর্ব সীমান্ত রেল। আজ পেট্রোপণ্য বোঝাই ট্রেন সফলভাবে জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে।

রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরায় পেট্রোপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ১ মে থেকে ত্রিপুরা সরকার পেট্রোল-ডিজেলে রেশনিং চালু করেছে। তাতে, পেট্রোল পাম্পের বাইরে প্রতিদিন যান চালকদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সারা ত্রিপুরায় একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। এরই সাথে পেট্রোপণ্যের কালোবাজারি সাধারণ মানুষকে ভীষণ সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে আজ ১৯ ওয়াগণ ডিজেল এবং ৩০ ওয়াগণ পেট্রোল মোট ৪৯ ওয়াগণ পেট্রোপণ্য নিয়ে ট্রেন সকাল ১০টা ৪১ মিনিটে অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে।

এই খবর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, গত ২৬শে এপ্রিলের পর আজ প্রথম পিওএল রেক অসমের জাটিঙ্গা-হারাঙ্গার মধ্যে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে এবং আজ রাতেই ত্রিপুরায় পৌঁছবে ৷ এই সমস্যাটি দ্রুত নিরসনে উদ্যোগ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ সহ যে সমস্ত শ্রমিকেরা খারাপ আবহাওয়ার মধ্যেও রাতদিন নিরলসভাবে কাজ করে অতি দ্রুততার সাথে রেল চলাচল স্বাভাবিক করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি, এই অস্বাভাবিক পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি ত্রিপুরার আপামর জনগণদের ধন্যবাদ জানাই।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top