News Flash

Image

রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চোরের হানা

আগরতলা, ১১ মে : শহর পেরিয়ে চুরের দল এখন গ্রামের দিকেও অগ্রসর হয়েছে। চুরের যন্ত্রণায় সর্বত্রই অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এরই গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন এলাকার সঞ্জীৎ দেববর্মার বাড়ি থেকে শুক্রবার ভোরে বাইক নিয়ে পালিয়ে যায় চোরের দল।

জানা গিয়েছে, ওই এলাকার সঞ্জিত দেববর্মা অন্যান্য দিনের মতো রাতে তাঁর নিজ ঘরের বারান্দায় টিআর০১ এ জে৪৯১০ নম্বরের লাল রঙের বাইক রেখে ঘুমিয়ে পড়েছিলেন। শুক্রবার সকালে বাইকের মালিক সঞ্জিত দেববর্মা ঘুম থেকে উঠতেই পরে বারান্দায় বাইক নেই। সঙ্গে সঙ্গেই তাঁর পরিবারের লোকজন সহ সকলে মিলে গোটা এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও থেকে খুঁজে না পেয়ে অবশেষে শুক্রবার সকালে শ্রীনগর থানায় ঘটনাটি জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বাইকের মালিক সঞ্জিত দেববর্মাকে আশ্বাস দিয়েছে। যে পুলিশ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করবে। গতকাল সারাদিন পার হলেও বাইকের সন্ধান পাওয়া যায়নি অবশেষে চুরি হওয়া বাইকটিকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দারস্ত হয়েছেন বাইকের মালিক সঞ্জিত দেববর্মা।

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top