News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০-১৩ অক্টোবর ত্রিদেশীয় সফরে জয়শঙ্কর, ঠাসা কর্মসূচি বিদেশমন্ত্রীর
Image

১০-১৩ অক্টোবর ত্রিদেশীয় সফরে জয়শঙ্কর, ঠাসা কর্মসূচি বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): ত্রিদেশীয় সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১০-১৩ অক্টোবর কিরগিজস্তান, কাজাখস্তান এবং আর্মেনিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কিরগিজস্তান সফরে গিয়ে কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। পাশাপাশি সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন।

১১-১২ অক্টোবর কাজাখস্তানে থাকবেন জয়শঙ্কর, নূর-সুলতানে ইন্টারঅ্যাকশন এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্স সম্মেলনের ষষ্ঠ মন্ত্রিত্ব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। ১২-১৩ অক্টোবর আর্মেনিয়ায় থাকবেন জয়শঙ্কর, স্বাধীন আর্মেনিয়ায় ভারতের কোনও বিদেশমন্ত্রীর এটাই প্রথম সফর। আর্মেনিয়ায় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top