News Flash

  • Home
  • প্রধান খবর
  • দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
Image

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ৮ অক্টোবর (হি. স.) : শুক্রবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ একাধিক জেলাতে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ৯ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top