News Flash

  • Home
  • দিনের খবর
  • New job opportunities have come : বন দফতরে চাকুরীর নতুন সুযোগ এসেছে, নিয়োগ শীঘ্রই
Image

New job opportunities have come : বন দফতরে চাকুরীর নতুন সুযোগ এসেছে, নিয়োগ শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ বন দফতরের অধীনে দুইটি শ্রেণীতে ১৮টি পদে চাকুরীর সুযোগ এসেছে৷ শীঘ্রই নিয়োগ করা হবে৷ সফেদের মাধ্যমে চুক্তিভিত্তিক ডাটা এনালিস্ট তথা ফিল্ড এসিস্ট্যান্ট এবং পাবলিসিটি ম্যানেজার তথা ডাটা এনালিস্ট পদে ওই নিয়োগ হবে৷ চাকুরীর জন্য ন্যুনতম বয়স ২১ এবং সবর্োচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে৷


ওই চাকুরীর জন্য প্রত্যাশীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে৷ প্রথম পদের জন্য কম্পিউটার এপ্লিকেশনে ডিপ্লোমা সাথে এমএস অফিসে ভালো জ্ঞান থাকা প্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়া হবে৷ দ্বিতীয় পদের জন্য বিজ্ঞাপনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে৷ দুইটি পদেই মাসিক ২৪২১৩ টাকা স্থির বেতন মিলবে৷


চাকুরী প্রত্যাশীদের ২২ অক্টোবরের মধ্যে ইন্দ্রনগরস্থিত সফেদ কার্যালয়ে সরাসরি আবেদন পত্র জমা দিতে হবে৷ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ডাটা এনালিস্ট তথা ফিল্ড এসিস্ট্যান্ট ১৬টি এবং পাবলিসিটি ম্যানেজার তথা ডাটা এনালিস্ট ২টি পদে লোক নিয়োগ করা হবে৷

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top