News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তী ফুটবল সম্রাট
Image

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তী ফুটবল সম্রাট

সাও পাওলো, ১ অক্টোবর (হি.স) : শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে গত ৪ ই সেপ্টেম্বর থেকে ভর্তি ছিলেন তিনি। সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কোলন থেকে টিউমার বের করে আনা হয়েছে। বর্তমানে সুস্থ আছেন ফুটবল সম্রাট। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও কেমোথেরাপি নিতে হবে তাঁকে। হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে।
গত ৩১ শে আগস্ট কোলনে টিউমার ধরা পড়ে ফুটবল কিংবদন্তীর। চিকিত্‍সকেরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সফল অস্ত্রোপচারের পর পেলে নিজেই তাঁর সুস্থ থাকার খবর জানিয়েছিলেন।

এদিন হাসপাতাল কর্তৃপক্ষের এক বুলেটিনে জানানো হয়েছে, “রোগী স্থিতিশীল এবং কেমোথেরাপি চালিয়ে যাবেন।” শেষ এক দশক ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভুগিয়ে চলেছে তিন বারের বিশ্বকাপ জয়ীকে। হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সহ কিডনি এবং প্রোস্টেটের জটিলতা নিয়ে একাধিক স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করছেন।
ফুটবলের জগতে সর্বকালের সেরা হিসেবে সম্মানিত ফুটবল কিংবদন্তী পেলে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন। দেশের জার্সিতে ৯১ টি ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক গোল করেছেন ৭৭ টি। পেশাদারী ফুটবলে সান্টোস এবং নিউইয়র্কের কসমসের হয়ে খেলা পেলে রেকর্ড ১২৮১ টি গোল করেছেন ১৩৬৩ টি ম্যাচ খেলে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top