News Flash

  • Home
  • Uncategorized
  • গোলাপি বল টেস্টে দুরন্ত শতরান, অস্ট্রেলিয়ার ঘাঁটিতে নয়া রেকর্ড মান্ধানার
Image

গোলাপি বল টেস্টে দুরন্ত শতরান, অস্ট্রেলিয়ার ঘাঁটিতে নয়া রেকর্ড মান্ধানার

সিডনি, ১ অক্টোবর (হি.স) : অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বল টেস্টে দুরন্ত শতরান করলেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বোলারদের মোকাবিলা করা রীতিমতো কঠিন ব্যাপার। তাও আবার গোলাপি বলে। স্মৃতি মান্ধানার ব্যাট রীতিমতো শাসন করল অস্ট্রেলিয়ার বোলারদের। স্যার ডনের দেশে গোলাপি বল টেস্টে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নজির গড়লেন বাঁ হাতি মান্ধানা।
বৃহস্পতিবার মান্ধানার রান ছিল ৮০। আজ শুক্রবার ব্যাট করতে নেমে স্ট্রোকের ফুলঝুরি ছোটালেন এই বাঁ হাতি ব্যাটিং তারকা। এদিন বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন মান্ধানা। শেষমেশ ১২৭ রানে শেষ হয় মান্ধানার দুরন্ত ইনিংস। তাঁর ইনিংস সাজানো ছিল ২২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। অবশ্য প্যাভিলিয়নে ফেরার আগেই একের পর এক রেকর্ড করেছেন মান্ধানা।

অজিভূমে এটাই ভারতীয় মহিলাদের মধ্যে সর্বোচ্চ রান। শুধু টেস্টেই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে স্মৃতিরই একদিনের ক্রিকেট এবং টি-২০তেও সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে। একদিনের ক্রিকেটে মান্ধানার সর্বোচ্চ ছিল ১০২ রান। টি-২০তে ৬৬ করার পরে টেস্টে ১২৭।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top