News Flash

  • Home
  • Uncategorized
  • চারটি নয়া মেডিকেল কলেজ পেল রাজস্থান, ২০১৪ পর থেকে মোট ২৩টিতে কেন্দ্রের অনুমোদন
Image

চারটি নয়া মেডিকেল কলেজ পেল রাজস্থান, ২০১৪ পর থেকে মোট ২৩টিতে কেন্দ্রের অনুমোদন

চারটি নয়া মেডিকেল কলেজ পেল রাজস্থান, ২০১৪ পর থেকে মোট ২৩টিতে কেন্দ্রের অনুমোদন
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): চারটি নতুন মেডিকেল কলেজ পেল রাজস্থান। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজস্থানের বন্সওয়ারা, সিরোহি, হনুমানগড় ও দৌসায় চারটি নতুন মেডিকেল কলেজের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাজস্থানের জয়পুরে সিআইপিইটি : ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস টেকনোলজির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালের পর থেকে এযাবৎ রাজস্থানে মোট ২৩টি নতুন মেডিকেল কলেজে অনুমোদন দিয়েছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “১০০ বছরের সবথেকে বড় মহামারী বিশ্বব্যাপী স্বাস্থ্য সেক্টরকে অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। প্রতিটি দেশ নিজস্ব উপায়ে এই সংকট মোকাবিলার জন্য কাজ করছে। ভারত এই সময়ে নিজস্ব শক্তি ও স্বনির্ভরতা বৃদ্ধির সংকল্প করেছে। রাজস্থানে চারটি নতুন মেডিকেল কলেজের নির্মাণ কাজের সূচনা ও জয়পুরে ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস টেকনোলজির উদ্বোধন এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজস্থানের সমস্ত নাগরিককে অনেক-অনেক অভিনন্দন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সালের পর থেকে এযাবৎ রাজস্থানে মোট ২৩টি নতুন মেডিকেল কলেজে অনুমোদন দিয়েছে কেন্দ্র। তার মধ্যে ৭টি মেডিকেল কলেজে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, আজ আরও চারটি নতুন মেডিকেল কলেজের শিলান্যাস হল।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top