News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করায় স্বরূপনগরে গ্রেফতার চার বাংলাদেশি
Image

ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করায় স্বরূপনগরে গ্রেফতার চার বাংলাদেশি

স্বরূপনগর, ২৮ সেপ্টেম্বর (হি. স.) সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে ঢোকার সময়ে গ্রেফতার চার বাংলাদেশি । তাঁদের মধ্যে মহিলাও রয়েছেন।মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে।

জানা গেছে, এদিন ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করার সময় এক মহিলা সহ ৪ বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। ১১২ নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সে সময় রুটিন প্রহরায় ছিলেন। বিএসএফের হাতে ধরা পড়ে যান তাঁরা। বিএসএফ ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বাংলাদেশের কিশোরগঞ্জ, সাতক্ষীরা ও ঢাকার বাসিন্দা। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না।ধৃতদের মধ্যে একজনের বাড়ি ঢাকা শহরে। সীমান্ত পেরিয়ে ঢাকার নাগরিক এ দেশে ঢুকে পড়ায় সন্দেহ দানা বাঁধছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top