News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা
Image

রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : শেষ পর্যন্ত রাজ্যের বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন জানিয়েছে, পুজোর পরেই হবে এই নির্বাচন।

ভবানীপুর-সহ রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের ভোট আগামী বৃহস্পতিবার। ভবানীপুরে তৃণমূল প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে গত বিধানসভা ভোটে হেরে যাওয়ায় তাঁর মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে দ্রুত তাঁর বিধায়ক হওয়া জরুরি ছিল। ভবানীপুরে ঘোষণার পরেই প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে কেন বকেয়া সব কেন্দ্রের ভোট না নিয়ে কেবল তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটের দিন কমিশন ঘোষণা করল। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গোসাবায় উপনির্বাচন হবে। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর। চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন ১১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।

নির্বাচনের প্রচারের ক্ষেত্রেও কিছু নির্দেশিকা দিয়েছে কমিশন। বদ্ধ জায়গায় সর্বোচ্চ ৩০ শতাংশ বা ২০০ জনকে নিয়ে প্রচার সভা করা যাবে। খোলা জায়গার ক্ষেত্রে ৫০ শতাংশ বা সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে প্রচার করা যাবে। তবে তারকা প্রচারক হলে সংখ্যাটা সর্বোচ্চ ১০০০ জন হতে পারে। রাস্তায় সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে প্রচার করা যাবে। জাতীয় বা রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলি সর্বোচ্চ ২০ জন তারকা প্রচারককে দিয়ে প্রচার করাতে পারবেন। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান উত্তর ২৪ পরগনার খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সেখানে জিতেছিল তৃণমূল। বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা যান দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। সেই চার কেন্দ্রে ভোট হবে ৩০ অক্টোবর।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top