News Flash

  • Home
  • Uncategorized
  • দেশকে সর্বদা সবার আগে রাখুন“, বার্তা ধনকরের
Image

দেশকে সর্বদা সবার আগে রাখুন“, বার্তা ধনকরের

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

মঙ্গলবার তিনি টুইটে লেখেন, “সর্বশ্রেষ্ঠ বিপ্লবীদের একজন, স্বাধীনতা সংগ্রামী, শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা। স্বাধীনতার জন্য তাঁর চূড়ান্ত আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে উজ্জীবিত এবং অনুপ্রাণিত করে চলেছে। দেশকে সর্বদা সর্বপ্রথমে রাখুন।“

প্রসঙ্গত, ১৯২৬ সালের অক্টোবর মাসের নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরন হয়। ভগৎ সিংকে এই বোমা বিস্ফোরণে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পাঁচ সপ্তাহ পর তাঁকে ৬০০০০ টাকা জামিন নিয়ে মুক্তি দেওয়া হয়। তিনি অমৃতসর থেকে উর্দু ও পাঞ্জাব পত্রিকার সম্পাদনা করেন। ১৯২৮ সালের অক্টোবর মাসে ‘কৃতি কিষান পার্টি’-র একই পতাকাতলে সমগ্র ভারতের বিভিন্ন বিপ্লবী নেতারা একটি সভায় মিলিত হয়। ভগৎ সিং ওই সভার সম্পাদক ছিলেন। পরবর্তীতে তাঁর বৈপ্লবিক কর্মকাণ্ডদের জন্য তাঁকে সমিতির নেতা বানানো হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top