News Flash

  • Home
  • Uncategorized
  • Sunrisers Hyderabad said goodbye to IPL : কাজে এল না ঋদ্ধির লড়াই, আইপিএল থেকে বিদায় সানরাইজার্স হায়দরাবাদের
Image

Sunrisers Hyderabad said goodbye to IPL : কাজে এল না ঋদ্ধির লড়াই, আইপিএল থেকে বিদায় সানরাইজার্স হায়দরাবাদের

শারজা, ২৬ সেপ্টেম্বর (হি.স) : হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত ৫ রানে পঞ্জাব কিংসের কাছে হার স্বীকার করতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ বল পর্যন্ত ভাগ্য কোনদিকে ঘুরবে, সেটা আঁচ করা যায়নি। একদিকে প্লে-অফের লড়াইয়ে রাহুল ব্রিগেড যেমন নিজেদের ধরে রাখল। অন্যদিকে চলতি টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিল সানরাইজার্স হায়দরাবাদ।

শারজায় এটাই ছিল সবথেক কম স্কোর, যেটা বিপক্ষ দল তাড়া করতে পারল না। তবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শেষবেলায় ঝোড়ো ব্যাটিং করলেন জেসন হোল্ডার। এছাড়া দলের ওপেনার ঋদ্ধিমান সাহাও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কিন্তু তাঁর সঙ্গে কেউ বড় রানের পার্টনারশিপ গড়ে তুলতে পারল না। ওয়ার্নার এবং উইলিয়ামসন দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরার পর নিজামবাহিনীর উপর চাপ ক্রমশ বাড়তে শুরু করেছিল। সেই চাপ তারা শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। ম্যাচে ২৪ রানে ৩ উইকেট শিকার করেছেন রবি বিষ্ণোই। সেইসঙ্গে পঞ্জাব কিংস মূল্যবান দুটো পয়েন্ট নিজেদের পকেটে পুরে নিল।


টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। দুই ওপেনার রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল কেউই রান পেলেন না। পঞ্চম ওভারের প্রথম ও পঞ্চম বলে দুজনকে ফিরিয়ে দলকে জোড়া সাফল্য এনে দেন হোল্ডার। তবে গেইলকে নিয়ে অনেক আশা ছিল। ঝড়ের গতিতে রান তোলা তো অনেক দূরের কথা ১৭ বলে মাত্র ১৪ রান করেই ফায়ার গেলেন এই ক্যারিব্যায়ান। রশিদ খানের বলে লেগ বিফোর হলেন গেইল। নিকোলস পুরানের খারাপ ফর্ম এখনও বজায় রয়েছে। মার্করম ২৭ রান করেন। হোল্ডার ১৯ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট পান সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান ও আবদুল সামাদ।

এমন লজ্জাজনক হারের পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে সানরাইজার্স। আগের ম্য়াচে দিল্লির বিরুদ্ধেও হারতে হয়েছে। প্লে অফে যাওয়ার আশা নেই বললেই চলে। তবে জিতে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের অবস্থাও আহামরি নয়। তাই এই পরিস্থিতিতে দুটি দলের বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার ম্যাচ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top