News Flash

  • Home
  • Uncategorized
  • Vice President is coming to Tripura : ৬ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন উপ-রাষ্ট্রপতি
Image

Vice President is coming to Tripura : ৬ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন উপ-রাষ্ট্রপতি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরা সফরে আসছেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু৷ তিনি ৬ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন৷ সফরকালে তিনি ত্রিপুরায় একাধিক প্রকল্পের সূচনা করবেন৷ এ-নিয়ে তিনি দ্বিতীয়বার ত্রিপুরা সফরে আসছেন৷ ইতিপূর্বে ২০১৮ সালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসেছিলেন৷


প্রসঙ্গত, উপ-রাষ্ট্রপতির সফরকে ঘিরে ইতিমধ্যে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে৷ ত্রিপুরা সরকার তাঁকে স্বাগত জানাতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে৷ তাঁর সফরকালীন ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top