News Flash

  • Home
  • Uncategorized
  • Eviction of meat traders : জিবি বাজার রাস্তার দু’পাশের মাংস ব্যবসায়ীদের উচ্ছেদ করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে
Image

Eviction of meat traders : জিবি বাজার রাস্তার দু’পাশের মাংস ব্যবসায়ীদের উচ্ছেদ করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। জিবি বাজার রাস্তার দু’পাশের মাংস ব্যবসায়ীদের উচ্ছেদ করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জিবি বাজারে ৭৯ টিলা এলাকায় রাস্তার দু’পাশের মাংস ব্যবসায়ীদের উচ্ছেদ করে দিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ।তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে ওইসব ব্যবসায়ীর।

তারই প্রতিবাদে স্থানীয় মাংস ব্যবসায়ীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হন। তারা অভিযোগ করে করণা পরিস্থিতিতে বাজারের ভিতরে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছিল না। ফলে বাজারের বাইরে রাস্তার পাশে তারা মাংস বিক্রি করে চলছিল। আগাম কোন কিছু না জানিয়ে তাদের দোকানপাট ভেঙ্গে দিয়েছে ফলে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন । এরই প্রতিবাদে তারা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। অবিলম্বে বিষয়টির সুরাহা করার জন্য মাংস ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top