News Flash

  • Home
  • প্রধান খবর
  • Stock yard will be set up in the steel deposit subroom : ইস্পাত মজুতে সাব্রুমে গড়ে উঠবে স্টক ইয়ার্ড, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর
Image

Stock yard will be set up in the steel deposit subroom : ইস্পাত মজুতে সাব্রুমে গড়ে উঠবে স্টক ইয়ার্ড, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ উত্তর-পূর্বাঞ্চলেও স্টিলের ভীষণ চাহিদা রয়েছে৷ কিন্ত, কাঁচা মালের অভাবে এই অঞ্চলে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট গড়ে তোলা সম্ভব হয়নি৷ তবে, যোগাযোগের অপার সম্ভাবনার কারণে ত্রিপুরায় সাব্রুমে স্টিলের স্টক ইয়ার্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইস্পাত রাষ্ট্র মন্ত্রী রাম চন্দ্র প্রসাদ সিং জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারে ছাড়পত্র এবং আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপনে ত্রিপুরা যোগাযোগের ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার হতে চলেছে৷ তাই, এই অঞ্চলের স্টিলের যোগানে সাব্রুমে স্টক ইয়ার্ড স্থাপনে পরিকল্পনা রয়েছে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরা সফরে এসে রাজ্যে ইস্পাত নিয়ে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছি৷ মূলত, লজিস্টিক সমস্যায় ইস্পাতের পরিবহন খরচ অনেক বেড়ে যায়৷ তবে, আগামী দিনে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সাব্রুম উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার হতে চলেছে৷ সাথে তিনি যোগ করেন, আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপনের মাধ্যমে যোগাযোগ আরও প্রসস্থ হবে৷ কারণ, পশ্চিমবঙ্গের সাথে খুবই কম সময়ে এবং অল্প খরচে পণ্য পরিবহন সম্ভব হবে৷


তাঁর কথায়, বর্তমানে এই অঞ্চলে ১.৫ লক্ষ টন ইস্পাতের প্রয়োজন রয়েছে৷ সে ক্ষেত্রে স্টক ইয়ার্ড গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে৷ তাঁর বক্তব্য, বর্ষা ঋতুতে বিভিন্ন নির্মান কাজ বন্ধ থাকে৷ তাই, কাজে কোন ধরনের বাধা-বিপত্তি এড়াতে স্টক ইয়ার্ডের প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে৷ তাঁর দাবি, সাব্রুমে ইস্পাত মজুত রাখার জন্য একটি স্টক ইয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে৷ মন্ত্রকের আধিকারিকদের সাথে আরও চর্চার মাধ্যমে সাব্রুমে স্টক ইয়ার্ড গড়ে তোলার বিষয়টি নিশ্চিত করা হবে, বলেন তিনি৷

Releated Posts

কোরবায় পথকুকুরের হামলায় ৫ বছরের শিশুর মৃত্যু, বিশেষ অভিযান শুরু পুরসভার

কোরবা/রায়পুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তীসগঢ়ের কোরবা শহরের দাদর এলাকায় পথকুকুরের হামলায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বিধায়কদের স্বাক্ষর-বিতর্ক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও এক মাসের অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৭ জুলাই: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর-বিভ্রাট সংক্রান্ত মামলায়…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

২০১৪-র আগে উপসাগরীয় যুদ্ধ হলে রেল পরিষেবা অচল হয়ে যেত: প্রধানমন্ত্রী মোদি

জিন্দ (হরিয়ানা), ১৭ জুলাই (আইএএনএস): ‘ডাবল ইঞ্জিন’ সরকারের কারণে হরিয়ানার জিন্দ ‘সুশাসনের মডেল’ হয়ে উঠেছে বলে দাবি করলেন…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

হাইড্রোজেন ট্রেন প্রযুক্তির মেধাস্বত্ব ভারতের হাতে, রপ্তানির নতুন সুযোগ তৈরি: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেনের মেধাস্বত্ব (আইপি রাইটস) ভারতের কাছেই রয়েছে। এর ফলে ভবিষ্যতে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top