News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool Congress cannot be stopped : ১৪৪ ধারা জারি করে তৃণমূল কংগ্রেসের আন্দোলন স্তব্ধ করা যাবে না
Image

Trinamool Congress cannot be stopped : ১৪৪ ধারা জারি করে তৃণমূল কংগ্রেসের আন্দোলন স্তব্ধ করা যাবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। ১৪৪ ধারা জারি করে তৃণমূল কংগ্রেসের আন্দোলন স্তব্ধ করা যাবে না। বৃহস্পতিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা সুবল ভৌমিক। পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা শহরের দুটি থানা এলাকায় ১৪৪ধারা জারি করার ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ও প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য শীর্ষস্থানীয় নেতা সুবল ভৌমিক বলেন, করুণা পরিস্থিতি শুধুমাত্র আগরতলা শহরে সীমাবদ্ধ নেই। করোনা পরিস্থিতির জন্য ১৪৪ ধারা জারি করতে হলে গোটা রাজ্যে জারি করা প্রয়োজন।

তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি বানচাল করার লক্ষ্যেই আগরতলা পূর্ব এবং আগরতলা পশ্চিম থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক।১৪৪ ধারা জারি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা স্তব্ধ করা যাবে না। তৃণমূল কংগ্রেস অচিরেই বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের অগ্রগমনকে স্তব্ধ করে দেওয়া যত চেষ্টাই করুক না কেন তাতে তারা কোনদিনই সফল হবে না বলেও উল্লেখ করেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের শক্তি আরো সমৃদ্ধ করার লক্ষ্যে দলীয় নেতাকর্মী সমর্থকদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দল।

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top