News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ের জন্য ট্রুডোকে অভিনন্দন, মোদী বললেন আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি
Image

জয়ের জন্য ট্রুডোকে অভিনন্দন, মোদী বললেন আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না-পারলেও, কানাডায় ফের জয়লাভ করেছে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। তৃতীয়বারের জন্য ট্রুডো উপরেই আস্থা রেখেছেন কানাডার জনগণ। কানাডার সংসদীয় নির্বাচনের জয়ের জন্য ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত-কানাডা সম্পর্কে আরও শক্তিশালী করার জন্য, আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

কানাডায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ১৭০টি আসন, কিন্তু ১৩ কম পেয়ে ১৫৮টি আসনে জয়ী হয়েছে ট্রুডোর দল লিবারেল পার্টি। ফলে জয়লাভ করলেও, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ট্রুডোর দল। বুধবার সকালে টুইট করে কানাডার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মোদী জানিয়েছেন, ভারত-কানাডা সম্পর্কে আরও শক্তিশালী করার পাশাপাশি পাশাপাশি বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়ে আমাদের সহযোগিতা নিয়ে আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top