News Flash

  • Home
  • দিনের খবর
  • নিউইয়র্কে ইরাকের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, লিজ ট্রুসের সঙ্গেও মত বিনিময়
Image

নিউইয়র্কে ইরাকের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, লিজ ট্রুসের সঙ্গেও মত বিনিময়

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর (হি.স.): বুধবার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অনেক আগেই সে দেশে পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।নিউইয়র্কে ইরাকের বিদেশমন্ত্রী ফুয়াদ হুসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জয়শঙ্কর নিজেই জানিয়েছেন। টুইট করে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, “ঐতিহাসিক সম্পর্ক, অর্থনীতি ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মত বিনিময় হয়েছে।”

নিউইয়র্কে ব্রিটেনের নতুন বিদেশ সচিব লিজ ট্রুসের সঙ্গেও বৈঠক করেছেন এস জয়শঙ্কর। টুইট করে এস জয়শঙ্কর জানিয়েছেন, “আফগানিস্তান ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে মত বিনিময় হয়েছে। পারস্পরিক স্বার্থে কোয়ারেন্টাইন বিষয়েও আলোচনা হয়েছে।” এখানেই শেষ নয়, নরওয়ের বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর।

Releated Posts

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পলাতক পাথর খাদান মালিক ‘স্টোন ব্যারন’ টুলু মণ্ডলের দ্বিতীয় সম্পত্তিতে পুলিশের তল্লাশি

কলকাতা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পলাতক পাথর খাদান মালিক টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের সঙ্গে যুক্ত আরও একটি সম্পত্তিতে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top