News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা
Image

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়া ও মথুলা-সর্দার পাড়ার একাংশের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকা যাতায়াতের রাস্তা বর্ষা নামতেই আরও বেহাল হয়ে পড়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা সংশ্লিষ্ট মহলের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। বর্ষা শুরু হতেই রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে কাদা ও বড় বড় গর্ত। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি, কর্মজীবী মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীদেরও যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে যাতায়াত করতেও সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অনেক ক্ষেত্রেই কাদা মাড়িয়ে ও গর্ত এড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনও উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাঁচা রাস্তা কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে।
এদিকে, রাস্তার এই দুরবস্থা নিয়ে স্থানীয়দের ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁদের বক্তব্য, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ভোট বয়কটের পথেও হাঁটতে পারেন তাঁরা।

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, স্থানীয়দের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন কত দ্রুত পদক্ষেপ করে।

Releated Posts

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top