News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শাস্তির সর্বোচ্চ মেয়াদ জেলে কাটিয়েছেন, এবার মুক্তি চেয়ে আদালতে সুদীপ্ত সেন
Image

শাস্তির সর্বোচ্চ মেয়াদ জেলে কাটিয়েছেন, এবার মুক্তি চেয়ে আদালতে সুদীপ্ত সেন

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স) : ইডি-র দায়ের করা মামলায় শাস্তির সর্বোচ্চ মেয়াদ এর মধ্যেই জেলে কাটিয়ে দিয়েছেন। এবার তাঁকে মুক্তি দেওয়া হোক। ইডি-র বিশেষ আদালতের দ্বারস্থ হলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। উল্লেখ্য, তিনি ২০১৩ সালের অক্টোবর নাগাদ গ্রেফতার হন। সেই থেকে তিনি জেলে।

সুদীপ্ত সেন জানিয়েছেন, চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। পিএমএলএ আইনের চার নম্বর ধারায় দায়ের হয়েছে মামলা। সেই ধারায় কারও সর্বোচ্চ সাজা হয় সাত বছর। এদিকে সুদীপ্ত সেন এর মধ্যেই সাত বছর ১১ মাস জেলে রয়েছে। তাই এবার মুক্তি চেয়ে আবেদন করলেন।


সারদা কর্তা আরও জানান, গ্রেফতার হওয়ার পরপরই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু বন্ডের ৩০ হাজার টাকা তাঁর কাছে ছিল না। ফলে তখন দিতে পারেননি। এবার আদালতে তাঁর আবেদন, সেই অর্থ মুকুব করে তাকে মুক্তি দেওয়া হোক। সুদীপ্ত সেনের আবেদনটি গ্রহণ করেছে আদালত। ৪ অক্টোবর মামলার শুনানি।

২০২০ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি লিখেছিলেন তিনি। জানিয়েছিলেন, কোন কোন রাজনীতিক তাঁর থেকে কত কোটি টাকা নিয়েছেন। সেই তালিকায় নাম ছিল শুভেন্দু অধিকারী, মুকুল রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, সিপিএম-র প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top