News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Trying to create instability : রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সাবধান থাকুন : মুখ্যমন্ত্রী
Image

Trying to create instability : রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সাবধান থাকুন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি বিলোনীয়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ রবিবার রাজনগর আর ডি ব্লকের দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে তিনকোটি আটান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার আটস বিরানববই টাকা ব্যয়ে বিবেকানন্দ ক্রাফট এন্ড কালচারাল সেন্টারের উদ্বোধন শেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরপাথারি সোনাপুর গার্লস সুকল মাঠে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন৷ এরমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চারবার দক্ষিণ জেলা সফর করে ফেলেছেন৷ সেই সভায় উনি পরিষ্কার বলে দিয়েছেন এই সরকার রাজ্যের ৩৭ লক্ষ লোকের সরকার৷ এখানে উন্নয়নের জন্য কোনো রং দেখা হয় না৷ বিজেপি দল করা লোকটা যে সাহায্য পায় সরকার থেকে সেই একই সাহায্য পায় বাম সমর্থিত লোকটাও৷

সবকা সাথ সবকা বিকাশ হলো এই সরকারের মূল মন্ত্র৷ এই সরকার শুধু যারা বিজেপি করে তাদের কথা ভাবে না৷ সবার কথা ভাবে, আগে বিশাল অংশের লোক বঞ্চিত থেকেছে সবসময়৷ বেড়েছিল স্বজন পোষণ, দুর্নীতি,খুন সন্ত্রাস,প্রশাসনকে কাজ করতে দেওয়া হতো না৷ পার্টির অঙ্গুলি হেলনে চলতো সবকিছু৷ আমি বিপ্লব দেব আমায় কে চিনত যখন আমি দায়িত্ব নিয়েছি৷ কিন্তু ২০১৮এর ৩ রা মার্চ বিজেপি দল প্রধানমন্ত্রী মোদীজীর আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে যখন ক্ষমতায় এলো তখন ত্রিপুরার চিত্রটা অন্যরকম ছিল৷ এখন রাজ্যের চিত্র বদলেছে৷ উন্নয়নের জোয়ার বইছে আর ও হবে আপনারা আশীর্বাদ করুন শ্রেষ্ট ত্রিপুরা হবে৷ কারো প্ররোচনায় পা দেবেন না৷


রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সাবধান থাকুন৷ যারা এই রাজ্যে এসে অস্থিরতার চেষ্টা করছে তাদের রাজ্যের কথা ভাবুন খুন, ধর্ষণ, রাজনৈতিক হিংসা নিত্য দিনের ঘটনা৷ মানুষের কোনো নিরাপত্তা নেই৷ হাজার হাজার মানুষ ঘর ছাড়া৷ হাই কোর্ট, সুপ্রিম কোর্ট তীব্র ভৎসর্ণা করছে৷ অথচ এরা ত্রিপুরায় এসে ত্রিপুরার মাটিকে বদনাম করছে৷ এদের থেকে সাবধান হোন,করোনা অনেকটাই সময় নষ্ট করে দিয়েছে৷ তারপরও সরকার যেনোতেন চাইছে সবার উন্নয়ন৷ এছাড়াও রবিবারের প্রকাশ্য সমাবেশে বিরোধী দলগুলি থেকে ৬৯৮ পরিবারের ২১৩৩ জন ভোটার বিজেপি দলে যোগদান করে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দেন৷

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top