News Flash

  • Home
  • খেলা
  • সমাজই আমাদের যে কোনও সঙ্কল্প পূরণ করার ক্ষমতা প্রদান করে : প্রধানমন্ত্রী
Image

সমাজই আমাদের যে কোনও সঙ্কল্প পূরণ করার ক্ষমতা প্রদান করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): সমাজের স্বার্থে যদি কোনও সঙ্কল্প নেওয়া হয়, সেই সঙ্কল্প পূরণে ক্ষমতা প্রদান করে সমাজই। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, “সেই কারণে, আমরা যখন স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি, তখন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের পাশাপাশি সবকা প্রয়াসের মন্ত্র দিয়েছে দেশ।” শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের আহমেদাবাদে সর্দারধাম ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দারধাম ভবন উদ্বোধনের পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্দারধাম দ্বিতীয় পর্যায়ের কন্যা ছাত্রালয়ের ভূমি পুজো করেছেন মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “সমাজের যে সমস্ত শ্রেণী পিছিয়ে পড়েছে, তাঁদের সামনে নিয়ে আসার ধারাবাহিক প্রচেষ্টা চলছে। একদিকে দলিতদের অধিকারের জন্য কাজ করা হচ্ছে, অপরদিকে যাঁরা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাঁদের ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বর্তমানে স্কিল ইন্ডিয়া মিশনও দেশের সবথেকে বড় অগ্রাধিকার। এই মিশনের অধীনে দেশের লক্ষ-লক্ষ যুবসমাজ পৃথক-পৃথক স্কিল শেখার সুযোগ পাচ্ছেন, তাঁরা আত্মনির্ভর হয়ে উঠছেন।” কোভিড-পরিস্থিতির কথা টেনে এনে প্রধানমন্ত্রী বলেছেন, “করোনা মহামারীর গোটা বিশ্বের অর্থব্যবস্থায় প্রভাব পড়েছে, ভারতের বড় প্রভাব ফেলেছিল, কিন্তু আমাদের অর্থনীতি মহামারীর কারণে যতটা থমকে গিয়েছিল, তার থেকেও বেশি দ্রুততার সঙ্গে রিকভার করছে।”

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top