News Flash

Image

রাতাবা‌ড়ি ও রামকৃষ্ণনগর পু‌লি‌শের পৃথক অভিযানে ড্রাগস সমেত ধৃত দুই

করিমগঞ্জ (অসম), ১২ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবা‌ড়ি এবং রামকৃষ্ণনগর থানার পৃখক পৃথক অভিযানে উদ্ধার হয়েছে সন্দেহজনক হেরোইন। এর সঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার জেলা পু‌লি‌শের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রাতাবাড়ি থানার পুলিশ ছাগিখাউরি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক ক‌রে তার লুঙ্গির ভাঁজ থেকে কয়েকটি কৌটায় ১৩১ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে। ধৃত ব্যক্তিকে পাথারকান্দি থানাধীন বিলবাড়ি গ্ৰামের প্রয়াত আবদুল করিমের বছর ৩৬-এর ছেলে সাব্বির আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে।

এছাডা গতকাল রা‌তেই রামকৃষ্ণনগর থানার পুলিশ পৃথক অভিযান চালায় ইছাখাউরি গ্ৰামে। ইছাখাউরি গ্ৰামে অভিযান চালিয়ে কুখ্যারত ময়নুল হক ওর‌ফে ময়নাকে আটক ক‌রে তার ঘরে তালা‌শি চালিয়ে একটি সাবানের কেস থেকে লক্ষাধিক টাকার ড্রাগস বা‌জেয়াপ্ত করে রামকৃষ্ণনগর পুলিশের অভিযানকারী দল।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top