News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের জনসভা থেকে মণিশঙ্কর, ফারুককে নিশানা শাহের
Image

উত্তর প্রদেশের জনসভা থেকে মণিশঙ্কর, ফারুককে নিশানা শাহের

লখনউ, ১২ মে (হি. স.) : পাকিস্তানের পরমাণু বোমা আছে বলেই কি ভারত, পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছেড়ে দেবে? উত্তর প্রদেশের এক নির্বাচনী জনসভা থেকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, এর আগে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে বলে সতর্ক করেছিলেন। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের প্রসঙ্গে পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে সতর্ক করেছিলেন।

এদিন একসঙ্গে দুই নেতাকেই একহাত নেন অমিত শাহ। কৌশাম্বী লোকসভা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় শাহ বলেন, মণিশঙ্কর আইয়ার এবং ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তানকে সম্মান করতে হবে। কারণ তাদের কাছে পরমাণু বোমা আছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত চাইবেন না। রাহুল বাবা, আপনি পরমাণু বোমাকে ভয় পেতে চাইলে ভয় পান। কিন্তু, আমরা ভয় পাই না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top