News Flash

  • Home
  • Uncategorized
  • Abhishek is coming to Tripura again : ফের ত্রিপুরায় আসছেন অভিষেক, ১৫ সেপ্টেম্বর সামিল হবেন পদযাত্রায়
Image

Abhishek is coming to Tripura again : ফের ত্রিপুরায় আসছেন অভিষেক, ১৫ সেপ্টেম্বর সামিল হবেন পদযাত্রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ফের ত্রিপুরায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি আগরতলায় পদযাত্রায় সামিল হবেন। শুক্রবার ত্রিপুরা সফরে এসে একথা জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, ত্রিপুরায় ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করতে চলেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পদযাত্রার কামান সামলাবেন।


এদিন কুণাল ঘোষ বলেন, সংবাদ মাধ্যমের কার্যালয় ও সিপিএম পার্টি অফিসে আক্রমনের প্রতিবাদে তৃণমূল পদযাত্রা সংগঠিত করবে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় শাসক দল বিজেপির অপশাসন, সন্ত্রাস, জনবিরোধী নীতি, প্রতিশ্রুতির খেলাপ এবং শিক্ষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রতিবাদে এবং উন্নয়নের মডেল তুলে ধরে ওই পদযাত্রা সংগঠিত করা হবে।


সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসে হামলা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি। সিপিএমের যেসব নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন তাদের প্রতিও সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন কুনাল ঘোষ। প্রসঙ্গক্রমে তিনি বলেন সিপিএম এতদিন অহেতুক ঘরে বসে ছিল। তারাই বিজেপি কে মাঠে নামতে সাহায্য করেছে। কিন্ত এখন তৃণমূল কংগ্রেসের উত্থানে বিজেপি ভয় পেয়ে গেছে। বামেদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনারা ময়দান ছাড়বেন না, মাটি কামড়ে পরে থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। তাঁর দাবি, ২০২৩ সালে ৪ থেকে ৯ মার্চ কোন একটি শুভ দিনে তৃণমূল কংগ্রেস সরকার গঠনে শপথ নেবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top