News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura in the midst of politics : রাজনীতির মারপ্যাঁচে ত্রিপুরার ভাগ্য কোন পথে?
Image

Tripura in the midst of politics : রাজনীতির মারপ্যাঁচে ত্রিপুরার ভাগ্য কোন পথে?

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের আরও প্রায় দেড় বছর বাকি রয়েছে৷ এরই মধ্যে নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে৷ যারা ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা জেগে উঠেছেন৷ কংগ্রেসের মতো দলও ময়দানে ঝাপিয়ে পড়তে চেষ্টা চালাচ্ছে৷ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ নিয়ে ব্যাস্ত ছিল৷ এখন ত্রিপুরার নেতাদের নিয়া ময়দানে নেমেছে৷ দরদ যেন উথলাইয়া পড়ছে৷ তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধী হচ্ছে এখানে যদি দুই একটা আসই পেতে পারে তাহলে তাদের সর্বভারতীয় দলের পরিচয় বহাল রাখা সম্ভব হবে৷ ত্রিপুরায় ক্ষমতা দখলের আশ্বাস দিচ্ছে জনগণকে৷ কিন্তু, তাদের এই আশ্বাস বিশ্বাসে স্থাপিত হচ্ছে না৷


এদিকে, বিজেপির বিদ্রোহী শিবিরও মৃয়মান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনজনকে মন্ত্রী বানিয়ে প্রাথমিক স্ট্রোক করেছেন৷ অদূর ভবিষ্যতে পরিস্থিতি কোন পথে যাবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না৷ ছন্নছাড়া বিরোধী শিবির রাজ্যের জনগণকে উদ্বুদ্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি৷ পরিবর্তনপন্থীরা এখন দিকবিদিক জ্ঞানশূণ্য হয়ে ছুটাছুটি করছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনজনকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে, তা দলের হাইকমান্ডের অনুমোদন ছিল৷ তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিপ্লব দেবের উপর হাইকমান্ডের আস্থা ষোলআনায় রয়েছে৷ বিপ্লব দেবের বিকল্প নাই৷ বিক্ষুব্ধ নেতা সুদীপ রায় বর্মন বিজেপির বিশ্বাসভাজন হতে পারেনি৷ তাঁকে ঠান্ডা করার চেষ্টা করছে হাইকমান্ড৷ এটাও জানা গিয়েছে, সুদীপ বর্মন মন্ত্রিত্বের লোভ প্রত্যাখান করেছেন৷ একটা পথ খোলা আছে সুদীপ বর্মনের সামনে৷ সেটা হচ্ছে তৃণমূল৷ চারমাস পর তৃণমূলে যোগ দেবেন সুদীপ? নাকি নির্বাচনের প্রাক্কালে? যদি সেটা না হয় তাহলে তাঁরা না ঘরকা-না ঘাটকা হয়ে যাবে৷ সুদীপপন্থীরা অথৈ জলে ভাসবে৷


এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন করে ভাবাচ্ছে৷ একথা স্বীকার করতে হবে যে বর্তমানে শাসক দলের মধ্যে যারা বিক্ষুব্ধ তাদের অবস্থা এতটাই করুন যে তাদের রাজনৈতিক ক্যারিয়ারই প্রশ্ণ চিহ্ণের মুখে৷ এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অগ্ণিপরীক্ষার মধ্যে আছেন৷ দল ও সরকার কতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছে৷ মানুষের চাহিদা, অভাব, অভিযোগ কতখানি লাঘব করতে পেরেছেন৷ মোটের উপর সংকট কতটা কাটিয়ে উঠতে পেরেছেন৷


নির্বাচনের আরও দেড় বছর বাকি৷ একথা ঠিক রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই৷ রাজ্যের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে বিরোধী শিবির অনেকটাই বেকায়দায় রয়েছে৷ কংগ্রেস এবং সিপিএম অতলে তলিয়ে গেছে৷ উঠে আসা অসম্ভব৷ কংগ্রেসের গোষ্ঠী কোন্দল দলকে ক্রমেই নীচে টানিয়ে নিয়ে যাচ্ছে৷ হাইকমান্ডের নির্দেশে কিছুদিন অন্তর অন্তর নেতা আসছেন৷ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের একসূত্রে গাঁথার চেষ্টা করছেন৷ নেতারা ফিরে যেতেই শুরু হয়ে যায় পিছনে ছুরি মারার প্রক্রিয়া৷ এভাবে এই দলটি জনভিত্তি হারিয়ে ফেলেছে৷
প্রধান বিরোধী দল সিপিএমের অবস্থাও প্রায় একই৷ সাংগঠনিক ভিত নষ্ট হয়ে গেছে৷ মাঝে মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধ বিভিন্ন নীতির বিরোধীতা করে রাজধানী সহ বিভিন্ন মহকুমায় বিক্ষোভ মিছিল সংগঠিত করছে সিপিএম৷ বিবৃতি আর সোশ্যাল মিডিয়ায় প্রচার সর্বস্ব হয়ে পড়েছে লাগাতর ২৫ বছর ত্রিপুরায় শাসন করা কমিউনিস্ট দলটি৷
অন্যদিকে, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রা মথা এডিসি দখল করলেও জনগণ তাদের প্রতি ততটা আস্থাশীল নন৷ উন্নয়নমূলক কাজকর্মের ক্ষেত্রে এডিসি প্রশাসনের তেমন কোন উদ্যোগ নজরে আসছে না৷ পাহাড়ীদের মধ্যে হতাশার ছাপ৷ এই পরিস্থিতিতে তিপ্রা মথার ভবিষ্যতও প্রশ্ণের উর্ধে নয়৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top