News Flash

  • Home
  • প্রধান খবর
  • গত ২৪ ঘণ্টায় ফের ভূমিকম্প অসমে, ঘন ঘন মৃদু কম্পন হবে, ভয়ের কিছু নেই, বলেছেন বিজ্ঞানী
Image

গত ২৪ ঘণ্টায় ফের ভূমিকম্প অসমে, ঘন ঘন মৃদু কম্পন হবে, ভয়ের কিছু নেই, বলেছেন বিজ্ঞানী

গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : ২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে ওঠেছে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন জেলা। আজ সোমবার ভারতীয় সময় সকাল ৯-টা ৫০ মিনিট ৫০ সেকেন্ডে অনুভূত হয়েছে মৃদু কম্পন। রিখটার স্কেলে ৩.৮ ম্যাগনিটিউডের ভূকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল গতকালের সেই একই শোণিতপুরের পশ্চিমাঞ্চল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল শোণিতপুর জেলা সদর তেজপুর থেকে ৪৪ কিলেমিটার পশ্চিমে। ভূগৰ্ভের ২৪ কিলোমিটার গভীরে ২৬.৬৯ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৫ দ্রাঘিমাংশে।

উল্লেখ্য, গতকাল রবিবারও বেলা ভারতীয় সময় ২-টা ২৩ মিনিট ৬-সেকেন্ডে ভূমিকম্পে কেঁপে ওঠেছিল গুয়াহাটি সহ গোটা অসম। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১-। গতকালের ভূমিকম্পেরও অভিকেন্দ্ৰ ছিল মধ্য অসমের শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি। আজকের ভূমিকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি ছাড়াও নগাঁও, হোজাই, মরিগাঁও, ওদালগুড়ি, দরং, কলিয়াবর প্রভৃতি সংলগ্ন জেলা।

গত প্রায় বছরখানেকের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অসমের শোণিতপুর জেলা এবং অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। ২০১৯-এর ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৯৫ বার ভূমিকম্প হয়েছে। উত্তরপূর্বে ঘন ঘন ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বিজ্ঞানী আরকে সিং বলেন, সিসমিক জোন ৫-এ অবস্থিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই ছোটখাটো কম্পন অনুভূত হয়। এতে অস্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। তাঁর কথায়, ভারতীয় প্ল্যাট প্রতি বছর উত্তর-উত্তরপূর্ব দিকে ৫ সেন্টিমিটার করে সরে। এতে ঘর্ষণ হয়। ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তাঁর দাবি, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বেশি ভূমিকম্প হয়। তেমনি মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণে ভূমিকম্প হয়। তার প্রভাবে ওই দুই রাজ্যেও ঘন ঘন ভূকম্প অনুভূত হচ্ছে। এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন তিনি।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top