News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক্তন বিধায়ক ও টানা ৩১ বছর শান্তিপুর পুরসভার প্রধান অজয় দে করোনায় প্রয়াত
Image

প্রাক্তন বিধায়ক ও টানা ৩১ বছর শান্তিপুর পুরসভার প্রধান অজয় দে করোনায় প্রয়াত

কলকাতা, ২১ মে (হি. স.) : শুক্রবার করোনায় প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক ও টানা ৩১ বছর  নদিয়ার শান্তিপুর পুরসভার প্রধান অজয় দে।

ঘনিষ্ঠতার সুবাদে কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক জানিয়েছেন, “তিনি ১৯৯১-২০১৬ শান্তিপুরের বিধায়ক এবং ১৯৯০-২০২১ টানা ৩১ বছর শান্তিপুর পুরসভার প্রধান ছিলেন। এত নিরঙ্কুশ জয় যাঁর, সেই বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা অজয় দে হেরে গেলেন অতিমারীর কাছে। নির্বাচনী যুদ্ধে খড়দহের প্রয়াত পুর প্রশাসক কাজল সিনহার মতো তিনিও ‘শহীদ’ হয়ে গেলেন।

এবারও শান্তিপুর থেকেই লড়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। ভোটের ময়দান থেকে শরীরে বাসা বাধল মারণ ভাইরাস। দলমত নির্বিশেষ আপনার শহর আজ শোকস্তব্ধ অজয়দা। পক্ষে বিপক্ষে ভিন্ন মত থাকলেও অস্বীকার করার উপায় নেই আপনিই ছিলেন সুপ্রাচীন শহরের অভিভাবক। শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালয়ে জীবন প্রদীপ নিভল প্রবীণ নেতার। অকৃতদার জীবনের সোনালি ইনিংস শান্তিপুরবাসীর কাছে রেখে অবশেষে অজয় নদের অমৃতসাগর প্রাপ্তি। আপনাকে কেউ ভুলবে না। প্রণাম নেবেন। শান্তি পাক আপনার সংগ্রামী আত্মা।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top