News Flash

  • Home
  • Uncategorized
  • কুম্ভমেলা থেকে ফিরেই করোনায় আক্রান্ত হলেন সপত্নী নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ
Image

কুম্ভমেলা থেকে ফিরেই করোনায় আক্রান্ত হলেন সপত্নী নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ

কাঠমান্ডু, ২১ এপ্রিল (হি.স.) :  কুম্ভ স্নান সম্পন্ন করে ভারত থেকে দেশে ফিরেই করোনায় আক্রান্ত হলেন নেপালের  প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রানি কোমল। মঙ্গলবার তাঁদের করোনার  পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।  দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়োকশো মানুষ। রাজা-রানির করোনা ধরা পড়ার পর তাঁদেরও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম।

 করোনার মাঝে ভারতে শুরু হওয়া হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিয়ে গঙ্গা স্নান সারেন বছর তিয়াত্তরের নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র এবং সত্তরের কোমল। দেশে ফিরতেই নেপালের প্রাক্তন রাজা-রানিকে জমকালো স্বাগত জানানো হয়। কিন্তু এখন তাঁদের করোনা ধরা পড়ার পর সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নেপালের সংবাদপত্র দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, খুঁজে দেখা হচ্ছে কারা কারা সরাসরি রাজা-রানির সংস্পর্শে এসেছিলেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে গণবিদ্রোহের মুখে পড়ে ক্ষমতা ছাড়তে হয় রাজা জ্ঞানেন্দ্র শাহকে। রাজতন্ত্র শেষ হয়ে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এখন রাজা জ্ঞানেন্দ্র খুব বেশি জনসমক্ষে আসেন না। এবার তাঁর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নেপালের রাজপ্রাসাদেও।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top