Posts of - September 2019
ইসরোকে কুর্ণিশ নাসার
ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (হি.স.): ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কুর্ণিশ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে পাশাপাশি অনন্ত মহাকাশের গোপন রহস্য উদঘাটনের জন্য ইসরোর সঙ্গেএকযোগে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছে নাসা। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমকে অবতরণ করাতে চেয়েছিল ইসরো। কিন্তু অবতরণের কিছু সময় আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় যায়। কিন্তু ইসরো তরফে জানানো হয় চন্দ্রযান-২ মিশন ৯৫ শতাংশ সফল হয়েছে। ইসরোর এই প্রচেষ্টাকে কুর্ণিশজানিয়ে নাসা নিজেদের ট্যুইটবার্তায় লিখেছে, মহাকাশটা বড্ড কঠিন। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ মিশনকে অবতরণ করানোর চেষ্টা করেছে ইসরো, সেটাকে কুর্ণিশ জানাই। তোমাদের পথচলা আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীদিনে সৌরজগতকে আরও বেশিআবিষ্কার করার সঙ্গী হতে পারি আমরা। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, ‘চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল আমাদের| লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব না| আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই| আমাদের কেউ রুখতে পারবে না|’ গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘জীবনে ওঠা-নামা তো থাকেই। এই পাওনাও সামান্য নয়। দেশবাসী আপনাদের (ইসরো-র বিজ্ঞানী) প্রতি গর্বিত। আপনাদের অভিনন্দন। দেশ, বিজ্ঞান এবংমানবজাতির স্বার্থে বিরাট বড় কাজ করেছেন আপনারা। আপনাদের পাশে সর্বদা আছি, সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন।’ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের বিজ্ঞানীদের প্রতি আমরা গর্বিত! তাঁরা নিজেদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেনএবং দেশকে গর্বিত করেছেন। ইসরো-র চেয়ারম্যান প্রতি মুহুর্তের আপডেট দিয়েছেন। আমরা আশাবাদী ছিলাম এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে আমরা আরও কঠোর পরিশ্রম করবো।’
ইউএস ওপেন জয় কানাডার বিয়াঙ্কার, স্বপ্নভঙ্গ সেরেনার
নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর (হি.স.): গতবারের পর এবারও ইউএস ওপেনের ফাইনালে স্বপ্নভঙ্গ মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কাছে ৩-৬, ৫-৭ স্ট্রেট সেটে হারতে হল তাঁকে। সেরেনাকে হারিয়েপ্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন বছর ১৯-এর বিয়াঙ্কা। গত ইউএস ওপেনে নাওমি ওসাকার কাছে হারতে হয়েছিল সেরেনাকে। এবার হারতে হল কানাডার বিয়াঙ্কার কাছে কেরিয়ারের প্রথম মেজর ফাইনালে শুরু থেকেই সেরেনার উপর চাপ সৃষ্টি করতে থাকেন বিয়াঙ্কা।সেরেনার ডাবলফল্টের সুযোগ নিয়ে প্রথম সেটে ৪-২ ব্যবধানে লিড নেন কানাডিয়ান। পিছিয়ে থাকা অবস্থায় এস ও বিধ্বংসী গ্রাউন্ডস্ট্রোকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সেরেনা। কিন্তু সেই সুযোগ খুব একটা প্রশস্ত হতে দেননি বিয়াঙ্কা। সেরেনাকে দাঁড় করিয়ে শেষ দু’টি গেম জিতে নেন প্রথমবার কোনও মেজর ফাইনালে পা রাখা বিয়াঙ্কা। সেইসঙ্গে ৬-৩ ব্যবধানে প্রথম সেট মুঠোয় পুড়ে নেন কানাডিয়ান তরুণী। মাত্র ১৭ বছর বয়সে এই যুক্তরাষ্ট্র ওপেনেই কেরিয়ারেরপ্রথম মেজর জিতেছিলেন সেরেনা। বিশ বছর বাদে শনিবার সেখানেই মার্কিন তারকার কাছে ছিল মার্গারেট কোর্টের সর্বাধিক মেজর জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি। কিন্তু কানাডিয়ান তারকার অসাধারণ টেনিস দক্ষতার কাছেঅবশেষে হার মানতে হল সেরেনাকে। চোট আঘাতে জর্জরিত সেরেনা আর কতদিন টেনিস খেলতে পারবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।
রাজ্যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য ক্লাবগুলিকে দায়িত্ব নিতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ ক্লাবগুলিকে নিজ নিজ এলাকা নেশামুক্ত এবং নারী নির্যাতনমুক্ত রাখার জন্য উদ্যোগ নিতে হবে৷…
ডিমারক্যাশন সমস্যা, বেসরকারি সার্ভেয়ার নিয়োগ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ ডিমারক্যাশনে বিলম্ব৷ তাই, রাজ্যে বেসরকারি সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে রাজস্বমন্ত্রী…

জোট শরিক বিজেপির উপর চাপ বাড়াল আইপিএফটি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ এডিসি-তে এক চুল জমিও ছাড়বে না আইপিএফটি, আবারও স্পষ্ট করে দিলেন দলপতি এনসি…
চম্পকনগরে মুখে কালো কাপড় পরিহিত দুষৃকতীদের গুলিতে গুরুতর এক ব্যক্তি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ মুখে কালো কাপড় বেঁধে এসে দুষৃকতীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে এক ব্যক্তিকে হত্যার…




























