News Flash

  • Home
  • Uncategorized
  • জোট শরিক বিজেপির উপর চাপ বাড়াল আইপিএফটি
Image

জোট শরিক বিজেপির উপর চাপ বাড়াল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ এডিসি-তে এক চুল জমিও ছাড়বে না আইপিএফটি, আবারও স্পষ্ট করে দিলেন দলপতি এনসি দেববর্মা৷ শুধু তা-ই নয়, বিজেপি-কে প্রাক-বিধানসভা নির্বাচনী সমঝোতা মনে করিয়ে দিলেন তিনি৷ তাঁর কথায়, বিধানসভা নির্বাচনের আগে চুক্তি হয়েছিল এডিসি নির্বাচন এবং প্রশাসন পরিচালনায় আইপিএফটি-কে পুরো সুযোগ দেবে বিজেপি৷ ফলে এখন এডিসি-র পুরো দাবি কোনওভাবেই ছাড়বে না আইপিএফটি৷ পাশাপাশি, মন্ত্রিসভায় আসন বণ্টন নিয়ে আনুপাতিক হারে আইপিএফটিকে সুযোগ দেওয়ার বিষয়টিও তুলেছেন তিনি৷ শীগ্রই মন্ত্রিসভায় রদবদল করে আইপিএফটিকে আরও একটি আসন দেওয়ার দাবি জানিয়েছেন এনসি৷ বুধবার রাতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়গুলি তুলে ধরে শাসক জোট বিজেপির উপর আইপিএফটি চাপ বাড়াল বলেই মনে হয়েছে৷

তিনি বলেন, আইপিএফটি-র কেন্দ্রীয় কার্যকারিণী কমিটির বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে স্থির হয়েছে, এডিসি এলাকাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আগামী নভেম্বরে দিল্লি অভিযান করা হবে৷ প্রচুর কর্মী নিয়ে দিল্লিতে ধরনা দেওয়া হবে৷ এদিন তিনি আরও জানান, সম্প্রতি বিজেপি-র জাতীয় কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করে দাবি সনদ তুলে দিয়েছি৷ তাতে, হাইপাওয়ার মডালিটি কমিটির রিপোর্ট শীঘ্রই প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে৷ সাথে, এডিসি নির্বাচনে আইপিএফটিকে পূর্ণ সুযোগ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছি৷ তাঁর কথায়, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতা বিষয়ে চুক্তি হয়েছিল, জোট সরকার গঠন হলে এডিসিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে না৷ এডিসি নির্বাচন এবং প্রশাসন পরিচালনার পুরো সুযোগ আইপিএফটি-কে দেওয়া হবে৷ তাঁর দাবি, সেই প্রতিশ্রুতি বিজেপি-র জাতীয় কার্যনির্বাহী সভাপতিকে মনে করিয়ে দিয়েছি৷ তবে, বিজেপিও এডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং সব আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি হচ্ছে৷

এ-বিষয়ে আইপিএফটি সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়ার দাবি, সময়মতো এই ইস্যুতে আলোচনা হবে৷ বিজেপি এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলতেই পারে৷ কিন্তু আমরাও ওই দাবি থেকে এক চুলও সরছি না, সাফ কথা তাঁর৷ এদিকে, ত্রিপুরা মন্ত্রিসভায় আনুপাতিক হারে আসন বণ্টনে বিজেপির প্রতিশ্রুতিও তুলে ধরেন এনসি দেববর্মা৷ তাঁর কথায়, ত্রিপুরায় ১২ জন মন্ত্রী হওয়ার নিয়ম রয়েছে৷ কিন্তু, মাত্র নয়জন মন্ত্রী শপথ নিয়েছেন৷ তাঁদের মধ্যে একজনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে৷ ফলে এখন শীঘ্রই মন্ত্রিসভায় রদবদল জরুরি হয়ে পড়েছে৷ তাঁর দাবি, বিজেপি-র সাথে প্রাক-নির্বাচনী চুক্তি অনুযায়ী আনুপাতিক হারে মন্ত্রিসভায় আসন বণ্টন করা হোক৷ সে মোতাবেক, আইপিএফটিকে আরও একজন মন্ত্রী পদ দেওয়ার দাবি জানান তিনি৷ এতে মানে হয়েছে, এডিসি নির্বাচন এবং মন্ত্রিসভায় আরও একটি আসনের দাবিতে শাসক জোট শরিক বিজেপি-র ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে আইপিএফটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top