News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমারক্যাশন সমস্যা, বেসরকারি সার্ভেয়ার নিয়োগ
Image

ডিমারক্যাশন সমস্যা, বেসরকারি সার্ভেয়ার নিয়োগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ ডিমারক্যাশনে বিলম্ব৷ তাই, রাজ্যে বেসরকারি সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা এ খবর দিয়ে বলেন, ডিমারক্যাশন নিয়ে জনসাধারণকে অনিচ্ছাকৃত হয়রান্ত্রর হাত থেকে বাঁচানোর জন্য ১২৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীকে লাইসেন্স দেওয়া হয়েছে৷ সারা রাজ্যে এমন ৩০০ জন বেসরকারি সার্ভেয়ার নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের৷

এদিন তিনি বলেন, রাজ্যের ৪৫টি রেভিনিউ সার্কলের অন্তর্গত ২২২টি তহশিলে ৮৯৮টি রেভিনিউ ভিলেজে রাজস্ব সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পন্ন হচ্ছে৷ তাতে রয়েছে জমি মাপা, নামজারি এবং জমি ডিমারক্যাশন (বিভাজন) করার কাজ৷ তাঁর মতে, রেভিনিউ ভিলেজ এবং তহশিলের সংখ্যার তুলনায় তহশিলদার এবং আমিনের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় তাঁদের উপর প্রচণ্ড কাজের চাপ পড়ছে৷ বিশেষ করে, জনসাধারণের চাহিদা অনুযায়ী সময়মতো ডিমারক্যাশনের কাজ সম্পন্ন হচ্ছে না৷ ফলে, কোনও কোনও ক্ষেত্রে জনসাধারণ হয়রানির শিকার হচ্ছেন বলে মেনে নেন রাজস্ব মন্ত্রী৷ তাই তিনি মনে করেন, জনসাধারণকে অনিচ্ছাকৃত হয়রানির হাত থেকে বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন মহকুমায় অবস্থিত আইটিআই এবং রাজস্ব দফতরের আরএসটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত যুবক-যুবতীদের জমি মাপার কাজে যুক্ত করা যেতে পারে৷

মন্ত্রী জানান, আরএসটিআই এবং আইইটআই থেকে এখন পর্যন্ত ১২৩ জন শিক্ষিত যুবক-যুবতীকে লিখিত এবং মৌখিক-সহ হাতে-কলমে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান করা হয়েছে৷ তার মধ্যে পশ্চিম ত্রিপুরায় ৫২ জন, সিপাহিজলা জেলায় ২৩ জন, খোয়াই জেলায় ১১ জন, ধলাই জেলায় ৯ জন, উত্তর জেলায় ১ জন, ঊনকোটি জেলায় ৩ জন, গোমতি জেলায় ১০ জন এবং দক্ষিণ জেলায় ১৪ জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, তাঁদের তালিকা ৮ জেলার জেলাশাসক, মহকুমাশাসক এবং সাব-রেজিস্ট্রি অফিসেও পাঠানো হয়েছে৷

তিনি বলেন, জনসাধারণ লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সার্ভেয়ারদের মাধ্যমে জমি ডিমারক্যাশন করাতে পারবেন৷ এ-ক্ষেত্রে ডিমারক্যাশনে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে জমির মালিক এবং বেসরকারি সার্ভেয়াররা উভয়ে মিলে ফি ঠিক করে নেবেন৷ রাজস্ব মন্ত্রীর কথায়, নয়া এই পদ্ধতিতে একদিকে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষিত যুবক-যুবতীর একাংশের কর্মসংস্থান হবে৷ পাশাপাশি জনসাধারণের জমির পরিমাপ সংক্রান্ত সমস্যাও লাঘব হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top