News Flash

  • Home
  • Uncategorized
  • চম্পকনগরে মুখে কালো কাপড় পরিহিত দুষৃকতীদের গুলিতে গুরুতর এক ব্যক্তি
Image

চম্পকনগরে মুখে কালো কাপড় পরিহিত দুষৃকতীদের গুলিতে গুরুতর এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷  মুখে কালো কাপড় বেঁধে এসে দুষৃকতীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার চম্পকনগর ফাঁড়ির অধীন কলা বাগান রবিচান্দ্রা ঠাকুরপাড়ায় বুধবার রাতে ওই ঘটনায় এখনও এলাকায় আতঙ্ক রয়েছে৷ প্রাণঘাতী হামলা পূর্ব শত্রুতার জের নাকি রাজনৈতিক সন্ত্রাস, পুলিশ তার তদন্ত শুরু করেছে৷ তবে, ওই ঘটনার সাথে যুক্ত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

বুধবার রাতে পেশায় গাড়ি চালক দিলীপ দেববর্মা গুলিবিদ্ধ হয়েছেন৷ বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ তার বড় ভাই জানিয়েছেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে উঠানে বসে পরিবারের সবাই আনন্দ ফুর্তি করছিলাম৷ স্থানীয় লোকজন তাতে শামিল হয়েছিলেন৷ ওই সময় মুখে কালো কাপড় পরে কয়েকজন এলাকায় ঘোরাঘুরি করছে বলে খবর আসে৷ তাদের উপর হামলা হতে পারে সেই আশঙ্কায় সকলকে সতর্ক থাকতে বলা হয়৷ তিনি বলেন, ওই কথা শুনেই তার ভাই আরও ২/৩ জনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান৷ কিন্তু কাউকেই রাস্তায় খুঁজে পাননি৷ তারা ধানের জমির পাশে রাস্তায় বসে পড়েন৷ এমন সময় মুখে কালো কাপড় পরা দুষৃকতীরা বাইকে করে এসে বেল্ট দিয়ে দিলীপ দেববর্মাকে মারতে শুরু করে৷ তিনি জানান, ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়৷ তখন তার সাথে যারা গিয়েছিলেন তারা সেখান থেকে ছুটে এসে আমাদের খবর দেন৷ খবর পেয়ে এলাকাবাসী ছুটে যান৷ কিন্তু তখন দুষৃকতকারীরা দিলীপ দেববর্মাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে৷ তিনি বলেন, প্রথম দুই রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়৷ কিন্তু, তৃতীয় গুলি তার পায়ে লাগে৷ এর পরই দুষৃকতকারীরা সেখান থেকে পালিয়ে যান৷

দিলীপ দেববর্মার ভাইয়ের বক্তব্য, ওই ঘটনাকে ঘিরে এখনও এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ কারণ, পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি৷ তিনি জানান, তার ভাই এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এ-বিষয়ে পুলিশ জানিয়েছে, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ পূর্ব শত্রুতার জেরে, নাকি রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন দিলীপ দেববর্মা, তা এখনই বলা সম্ভব নয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top