News Flash

Posts of - 2018

লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। প্রধানমন্ত্রী রাফাল চুক্তি, ভ্যাপমকাণ্ড নিয়ে নিজের ভাষণে  কোনও উল্লেখ  করেননি  দাবি রণদীপ সুরজেওয়ালার। বুধবার কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার  জানিয়েছেন, নিজের ভাষণে সত্যিটা বলা উচিত ছিল প্রধানমন্ত্রীর। মনের  কথা  তিনি বলতে পারেন না। অন্তত দেশের কাজের কথা তিনি বলতে পারতেন।কারণ আচ্ছে দিন তো এল না। দেশ এখন  অপেক্ষায়  রয়েছে  সাচ্ছে  দিনের। যখন মোদীজি দেশ থেকে চলে যাবেন তখন সেই দিন আসবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  তাঁর  শেষ  ভাষণে প্রধানমন্ত্রীআন্তরিক ছিলেন না। তাঁর বক্তব্যে কোনও সারবত্তা ছিল না। রাফাল দুর্নীতি,  ভ্যাপম দুর্নীতির …

ByByadmin Aug 16, 2018

প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই ইরানে যাচ্ছেন ইমরান খান

ইসলামাবাদ, ১৫ আগস্ট (হি.স.) : প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই বিদেশ সফরে যাচ্ছেন ইমরান খান। আর প্রথম বিদেশ  সফর  হিসাবে  তেহরানে সফরে যাচ্ছেনতিনি। আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান। সূত্রে জানা  গিয়েছে,  আগামী ১৮ আগস্টের পরেই ইরান সফরে যাবেন তিনি। শুধু ইরানেই নয়,আরও বেশ  কয়েকটি দেশ ইমরানের  বিদেশ সফরের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইরানের পর তিনি সৌদি আরব সফরে যাবেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্ত গত ৪  আগস্ট ইসলামাবাদে পিটিআই নেতাইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইমরান খানকে ইরান সফরের জন্য  প্রেসিডেন্ট  হাসান  রুহানির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। পিটিআইপ্রধান ওই আমন্ত্রণ  গ্রহণ করে বলেন,  ইরানের  সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করবে তার নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। ইরানের সঙ্গে পাকিস্তানের  সঙ্গেসম্পর্ক…

ByByadmin Aug 16, 2018

টিম হোটেলের বাইরে ভারতের পতাকা তুললেন কোচ রবি শাস্ত্রী

নটিংহ্যাম, ১৫ আগস্ট (হি.স.) : বুধবার দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ব্রিটিশভূমিতে ভারতের জাতীয় পতাকা  তুলে  স্বাধীনতা দিবস করল টিম কোহলি৷ নটিহ্যাংমে টিম হোটেলের বাইরে ভারতেরপতাকা তোলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷ তারপর একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ বাইশ গজে ইংরেজদের গড়ে পরাভূত ভারত৷ পাঁচ টেস্টের সিরিজে প্রথম দু’টি টেস্ট হেরে ০-২ পিছিয়ে টিম কোহলি৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট খেলতে নামছে শাস্ত্রীর ছেলেরা৷ হারলেওসিরিজ হাতছাড়া বিরাটদের৷ পাশাপাশি থাকবে হোয়াইটওয়াশ (০-৫) হওয়ার ভ্রুকুটি৷ তবে সমর্থকদের প্রতি বিরাটের কাতর আবেদন, আস্থা রাখুন আমরা সিরিজে ঘুরে দাঁড়াব৷ দেশের ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা তুলে যেন এই শপথ নিলে বিরাট অ্যান্ড কোং৷ নটিংহ্যামে টিম হোটেলের বাইরে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন শাস্ত্রী৷ তাঁকে সঙ্গে দেনক্যাপ্টেন কোহলি৷ তার পর পুরো টিম জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবস উৎযাপন করে৷ কিন্তু শুধু মাঠের বাইরের নয়, বাইশ গজেও দেশের পতাকা উড়াতে বিরাটদের দেখতে চান ভারতীয়ক্রিকেট ফ্যানেরা৷

ByByadmin Aug 16, 2018

নাকা চেকিংয়ের পুলিশের জালে ১০২টি মোবাইল ফোন

জলপাইগুড়ি, ১৫ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে নাকা চেকিংয়ের সময় তিনজনের  কাছ থেকে  ১০২টি মোবাইল ফোন উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ওইতিনজনকে গ্রেফতার করেছে। আগামীকাল  বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। মোবাইল ফোনগুলি চোরাই কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা। তারা হল হাসেম শেখ (৩৬), নুরশেদ শেখ (২৬) ও সুখচাঁদ শেখ(৩২)। নুরশেদ ও হাসেমের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুরে। আর সুখচাঁদের বাড়িমুর্শিদাবাদের মাউনপাড়ায়। জলপাইগুড়ি  কোতয়ালি  থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, \”থানার এএসআই বিপ্লব সরকার জলপাইগুড়ি টাউন  স্টেশনের  কাছে  নাকা চেকিংয়ের সময় ওইতিনজনের কাছ থেকে ১০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃতরা এতগুলো  মোবাইল  ফোন  কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।\”

ByByadmin Aug 16, 2018
Image Not Found

ইন্দো-পেসিফিক অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার জন্য কাজ করে যাবে ভারত : বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : ইন্দো-পেসিফিক অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার কাজ করে যাবে ভারত। ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা…

ByByadmin Nov 1, 2018

স্বামীর মৃত্যুতে স্ত্রীর না কাঁদা কোনও অপরাধ নয়, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পরেও স্ত্রীর চোখে একফোঁটা জল দেখা যায়নি। শুধুমাত্র এই যুক্তিতে…

ByByadmin Nov 1, 2018
Scroll to Top