News Flash

Image

ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক

ধর্মনগর, ৭ আগস্ট: তথাকথিত উন্নয়নের আসল রূপ আবারও সামনে এল ধর্মনগরে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পদ্মপুর-তিলঠই রোডে বৃহস্পতিবার মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। শিববাড়ি এলাকার বাসিন্দা বিধানভূষণ চক্রবর্তী (৩৮) রাস্তায় পড়ে থাকা গভীর গর্তে বাইকসহ উল্টে গিয়ে গুরুতর আহত হন।

জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনের কারণে তিনি বাইকে করে পদ্মপুর রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় টিভিএস শোরুমের সামনে রাস্তায় বিশাল এক গর্তে বাইকটি পড়ে যায়। ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে গিয়ে তাঁর বাম হাত ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ খবর দেন ধর্মনগর দমকল দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিধানভূষণবাবুকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই পদ্মপুর রোডের বেহাল দশা নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top