News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্ট বার এসোসিয়শনে পদ্ম ফুটল না, কংগ্রেসের সাথে মিলিঝুলিতে জয়ী বামেরা
Image

হাইকোর্ট বার এসোসিয়শনে পদ্ম ফুটল না, কংগ্রেসের সাথে মিলিঝুলিতে জয়ী বামেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ হাইকোর্ট বার বিজেপি দখলে নিতে পারল না৷ সিপিএম ও কংগ্রেসের মিলিঝুলি লড়াইয়ে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বামফ্রন্টকে জয়ী করেছে৷ ১১ আসনের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বামপন্থী আইনজীবীদের সমর্থিত অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন (এআইএলইউ) ৬টি আসন দখল করেছে৷ বিজেপির দখলে গিয়েছে ৩টি আসন৷ ১টি করে আসন দখল করেছে কংগ্রেস ও নির্দল প্রার্থী৷

শনিবার ত্রিপুরা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সকাল দশটা থেকে শুরু হয়৷ বেলা দেড়টা পর্যন্ত চলে নির্বাচনীপ্রক্রিয়া৷ এই নির্বাচনে ১৭৩ জন বৈধ ভোটারের মধ্যে ১৫৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ১১ সদস্যক এক্সিকিউটিভ কমিটি গঠনের জন্যই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷

রিটার্নিং অফিসার তথা বরিষ্ঠ আইনজীবী শক্তিময় চক্রবর্তী জানিয়েছেন, এআইএলইউ প্রার্থী বরিষ্ঠ আইনজীবী শংকর কুমার দেব হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন৷ তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আইনজীবী অমিতাভ রায় বর্মণকে ২৮টি ভোটে পরাজিত করেছেন৷ শ্রী দেব মোট ৯১টি ভোট পেয়েছেন৷ এদিকে, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে কংগ্রেস প্রার্থী আইনজীবী প্রণবাশিষ মজুমদার ৭৫টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মঙ্গল দেববর্মাকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন৷ সহ সভাপতি পদে ত্রিমুখী লড়াই হয়েছে৷ বিজেপির মঙ্গল দেববর্মা ৪৫টি এবং এআইএলইউ’র সুপ্রিয়া চক্রবর্তী ৩৩ টি ভোট পেয়েছেন৷

এদিকে, সম্পাদক পদে নির্দল প্রার্থী পারমিতা ধর বিজয়ী হয়েছেন৷ তিনি ৫৭টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সম্রাটকর ভৌমিককে পরাজিত করেছেন৷ শ্রীভৌমিক মাত্র ৩টি ভোট পেয়েছেন৷ সম্পাদক পদেও ত্রিমুখী লড়াই হয়েছে৷ এআইএলইউ প্রার্থী রাজশ্রী পুরকায়স্থ মাত্র ৪৪টি ভোট পেয়েছেন৷ এদিকে, সহ সম্পাদক পদে এআইএলইউ প্রার্থী সৌগত দত্ত ৮৬টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজু দত্তকে পরাজিত করেছে৷ শ্রীদত্ত  ৬৩টি ভোট পেয়েছেন৷ এদিকে, কোষাধ্যক্ষ পদে বিজেপি প্রার্থী রাজীব সাহা ৮৩টি ভোট পেয়ে এআইএলইউ প্রার্থী কিশোরকুমার পালকে পরাজিত করেছেন৷ শ্রীপাল ৬৬ টি ভোট পেয়েছেন৷

রিটার্নিং অফিসার শ্রী চক্রবর্তী জানিয়েছেন, ৬টি কার্যনির্বাহী সদস্য পদে বামপন্থী আইনজীবী সমর্থিত সংগঠন এআইএলইউ ৪টি  এবং বিজেপি ২টি পদ দখল করেছে৷ বিজয়ী সদস্যরা হলেন এআইএলইউ’র কৌশিক দত্ত ৯০টি ভোট, সৈকত সাহা ৮৭টি ভোট, কৌশিক নাথ ৮৬টি ভোট, সাগর বণিক ৮৩টি ভোট এবং বিজেপির হারাধন সরকার ৭৭টি ভোট ও দীপা সেনগুপ্তা ৭৭টি ভোট পেয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top