News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত রক্ষার পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও মজবুত বন্ধনে বিএসএফ: রতন লাল নাথ
Image

সীমান্ত রক্ষার পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও মজবুত বন্ধনে বিএসএফ: রতন লাল নাথ

আগরতলা, ৭ আগস্ট : দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে আজ পশ্চিম জেলার মোহনপুরে অবস্থিত বিএসএফ-এর ১০৪ নম্বর ব্যাটালিয়নে পৌঁছালেন রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। দেশপ্রেমের এই আবেগঘন মুহূর্তে সীমান্ত রক্ষাকারী সাহসী জওয়ানদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করলেন মন্ত্রী।

এই উপলক্ষে বিএসএফ জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় জাতীয় পতাকা কেবল একটি প্রতীক নয় এটি আমাদের আশা, ত্যাগ ও ইতিহাসের প্রতিচ্ছবি।

তিনি বলেন বিএসএফ জওয়ানরা তাঁদের নিঃশব্দ সাহস ও আত্মত্যাগের মাধ্যমে প্রতিটি ভারতবাসীর মনে গর্ব জাগিয়ে তোলেন। আমাদের স্বপ্ন রক্ষায় যাঁরা দিন-রাত পাহারায় থাকেন, তাঁদের সঙ্গে আজ এই অনুষ্ঠান ভাগ করে নিতে পেরে গর্বিত।

মন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিএসএফ বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। বিএসএফ শুধু সীমান্ত নয়, বরং সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য নিয়মিত সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এই বন্ধন আমাদের সামাজিক ঐক্য আরও দৃঢ় করে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী, বিএসএফ জওয়ানদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শনস্বরূপ মিষ্টি ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top