News Flash

  • Home
  • Uncategorized
  • গরু পাচারকালে বুলেরোর ধাক্কায় বিশালগড় ও উদয়পুরে নিহত তিন
Image

গরু পাচারকালে বুলেরোর ধাক্কায় বিশালগড় ও উদয়পুরে নিহত তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/উদয়পুর, ৯ জুন৷৷ গরু বোঝাই পাচার-গাড়ির ধাক্কায় পৃথক পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই ঘটনাগুলি ঘটেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, গরু বোঝাই একটি বলেরো পিকআপ গাড়িটি খুব দ্রুতগতিতে যাচ্ছিল৷ বিশালগড় লস্কর চৌমুহনীতে দ্রুত ধাবমান গাচ্িড়টি একজন সাইকেল অরহীকে ধাক্কা দেয়৷ গাড়িটি থামেনি৷ ফলে ঘটনাস্থলেই প্রাণ হরান আব্দুল কামাল আজাদ (৩৫) নামের এক ব্যক্তি৷ রাত প্রায় দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে৷ বোনের বাড়িতে যাওয়ার সময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আব্দুল কালাম আজাদের৷ জানা গেছে, আহত যুবক বিশালগড় থানাধীন প্রভুরামপুর থেকে কেকে নগরস্থিত বোনের বাড়িতে যাচ্ছিলেন৷ লস্কর চৌমুহনী আসতেই দ্রুতগতির গরু বোঝাই গাড়িটি তাঁকে ধাক্কা দেয়৷ গাড়ির ধাক্কায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল৷ তিনি সাইকেলে করে বোনের বাড়িতে যাচ্ছিলেন৷ স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুলকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি৷

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, লস্কর চৌমুহনী হয়ে অবৈধ গরুর গাড়ি সীমান্ত এলাকায় চলে যায়৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ যদিও পুলিশকে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে৷ কিন্তু তারা কোনওপ্রকার উদ্যোগ গ্রহণ করছেন না বলে এলাকাবাসীদের অভিযোগ৷ এর পর শনিবার ভোরে উদয়পুরের রাজারবাগে পাচারকারী গরু বোঝাই একটি মিনিট্রাক দুজনকে পিষে ফেলে৷ উদয়পুরের বাসিন্দা দিলীপ দাস (৪২) তাঁর স্ত্রী শুভ্রা শুক্লদাস (৩৬) কে নিয়ে বাইকে করে আগরতলার দিকে আসছিলেন৷ কিন্তু বেপরোয়া পাচার গাড়িটি তাদের পিষে ফেলে ধেয়ে চলে যায়৷ ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়৷ এমন কি তাঁদের দেহ হাসপাতালে নিয়ে যাওয়াও দুস্কর হয়ে পড়ে৷ যদিও হাসপাতালে যাওয়ার পর মারা যান দিলীপ দাস৷ তাঁদের বাড়ি উদয়পুরের জামজুরি এলাকায়৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসকরা শুভ্রা শুক্লদাসকে মৃত ঘোষণা করেন৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপ দাসের মৃত্যু হয়৷ পুলিশ ঘাতক পাচার গাড়িটিকে আটক করার চেষ্টা করছে৷ কিন্তু গাড়িটি ঠিক কোথা থেকে আসছিল তা স্পষ্ট হয়নি৷ জানা গেছে দ্রুত ধাবমান এই পাচার গাড়িটির কারণে আরও বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷

এদিকে, বক্সনগরে একটি বুলেরো গাড়ি ধাক্কা দেয় একটি অটোকে৷ তাতে অটো থেকে ছিটকে পরে আব্দুল মিয়া নামে এক যাত্রী৷ তিনি গুরুতর আহত হয়েছেন৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top