Posts of - 2018
রবিবার এশিয়া কাপে ফের মহারণে ভারত-পাকিস্তান
দুবাই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার ফের মহারণে একে অপরের বিরুদ্ধে নামছে ভারত-পাক। তবে আজকের মহারণে যে জিতবে তারই এশিয়া কাপ ফাইনালে খেলার সম্ভাবনা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আরহারলে অপেক্ষা করতে হবে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। গত বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ১৫ মাস পর আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ। অনেকেই বলতে শুরুকরেছিলেন, ইতিমধ্যেই চ্যাম্পিয়্ন্স ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়ে ফেলেছে ভারত। এদিনে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত, ধাওয়ান, রায়াডু, কার্তিক, ধোনি, কেদার থাকবেন ব্যাটসম্যান হিসাবে। ভূবনেশ্বর কুমার,জশপ্রীত বুমরা থাকবেন পেস অ্যাটাকে। কুলদীপ-চাহ্বল-জাদেজা থাকবেন স্পিন আক্রমণে। এছাড়া পার্ট টাইম স্পিনার হিসাবে কেদার যাদব রয়েছেন। দুবাইয়ের পিচ এমনিতেই মন্থর। ভারত-পাকিস্তান গত ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই ম্যাচেও উইকেটের তেমন কোনও বদল হবে না। অর্থাৎ প্রথমে ব্যাট করে ২৭৫-২৮০ রান তুলতে পারলেইসুবিধাজনক জায়গায় থাকবে সেই দল। এদিনে যে দল জিতবে তারই কী এশিয়া কাপের ফাইনাল খেলা সম্পূর্ণ নিশ্চিত হবে না। ভারত যদি আজ জেতে এবং শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে হেরে যায়, তা হলেফাইনালে ওঠার ক্ষেত্রে নেট রান রেটের প্রশ্ন এসে যাবে।
সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে বেলজিয়াম ও ফ্রান্স
জুরিখ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে উঠে এল বেলজিয়াম ও ফ্রান্স৷ ২৫ বছরে এই প্রথমবার সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এল এই দুইদেশ৷ রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ফিফা ক্রমতালিকায় দুই দেশেরই পয়েন্ট ১৭২৯ রয়েছে৷ ২৫ বছরে এই প্রথমবার ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভাগাভাগিকরে নিল বেলজিয়াম-ফ্রান্স৷ যদিও ভগ্নাংশ পয়েন্টের পার্থক্যে ফ্রান্সের উপরে জায়গা পেয়েছে বেলজিয়াম৷ ডি ব্রুইনদের দেশের পয়েন্ট ১৭২৯.২৫, পোগবারা পিছিয়ে রয়েছে কয়েক দশমিক ভগ্নাংশে৷ তাঁদের পয়েন্ট ১৭২৯.১২৷ তিন নম্বর স্থানে রয়েছে নেইমারের ব্রাজিল৷ চারে রয়েছে ক্রোয়েশিয়া৷ পাঁচে উরুগুয়ে৷ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য আর্জেন্টিনার ব়্যাঙ্কিং অনেকটা ধাক্কা খেয়েছে৷ ১১ নম্বরে রয়েছে মেসিরা৷ ২০১৪ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল৷ ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেনয় নম্বরে রয়েছে স্পেন৷
রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্ত গ্রেফতার
চন্ডীগড়, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ এদের মধ্যে রয়েছে এক ভারতীয় সেনাও৷ সেনাকর্মী পঙ্কজ এবং মণীশকে গ্রেফতার করেছে হরিয়ানাপুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ নিশু ও আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ এবার ধরা পড়ল বাকি দুজনও৷ প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশের জালে ধরা পড়ে রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডের এই মাস্টারমাইন্ড৷ নিশু ফোগাত নামে ওই অভিযুক্ত পরিকল্পনা করেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের মত৷ পুলিশ সুপার নাজনিন ভাসিন জানান, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটায় নিশু৷ তারপর চিকিৎসককে ডেকে এনে নির্যাতিতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চায়৷ তবে তখনও পর্যন্ত অধরা ছিল অভিযুক্তসেনাকর্মী৷ দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷ মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে সিবিএসই-র ওই টপার কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলেপুলিশের কাছে জানিয়েছিল সে৷ রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস আগেই দেওয়া হয়েছিল সেনার পক্ষ থেকে৷ গঠন করা হয়েছিল সিট৷ যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবে তাদেরএকলক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়৷
রাফাল চুক্তি স্বচ্ছ, তা বাতিল করার প্রশ্নই ওঠে না : অরুণ জেটলি
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল চুক্তি কোনও ভাবে বাতিল করা হবে না। রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। স্বচ্ছতার সঙ্গেই চুক্তিটি করা হয়েছে। ইউপিএ-র আমলের তুলনায়সস্তায় বিমানগুলি কেনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, রাফাল চুক্তি স্বচ্ছ। তাই চুক্তি বাতিল করার প্রশ্ন নেই। বর্তমান রাফাল বিমানগুলি কংগ্রেস জমানার ইউপিএ সরকারের আমলে করে যাওয়া অত্যন্ত সস্তা। কেগের কাছে আমরাযাবতীয় তথ্য এবং নথি পেশ করব। নিরাপত্তার কারণে বিমানগুলির দাম বলা যাবে না। ২০০৭ সালের তুলনায় ২০১৬ সালে রাফাল বিমানগুলি ২০শতাংশ সস্তায় কেনা হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান কেগেরসামনে তুলে ধরা হয়েছে। আমরা কেগ রিপোর্টে অপেক্ষায় রয়েছে। জেট শ্রেণীর রাফাল যুদ্ধবিমানগুলি ভারতে আসছে। ভারতীয় প্রতিরক্ষার জন্য বিমানগুলি দরকার। স্বচ্ছতার নিরিখে মোদী সরকারের ধারেকাছে কেউ নেই। অন্যদিকে ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ সরকার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। অভিযোগ করলেই দোষ প্রমাণিত হয় না।





























