News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ, রণক্ষেত্র স্কুলচত্বর
Image

শিক্ষক বদলিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ, রণক্ষেত্র স্কুলচত্বর

আগরতলা, ৮ নভেম্বর : মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে কোনওভাবে টিকে থাকা থাপিদয়াল উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকার বদলির নোটিশ জারি হতেই ক্ষোভে ফেটে পড়ল গোটা এলাকা। আজ সকালে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন এই বিদ্যালয় চত্বর যেন রণক্ষেত্রের রূপ নেয়।

জানা গিয়েছে, ওই বিদ্যালয়ের প্রায় ৮৬ জন ছাত্রছাত্রী বর্তমানে পাঠরত। অথচ শিক্ষক সংখ্যা মাত্র তিনজন। এই সীমিত শিক্ষকব লে প্রতিদিনের পাঠদান চালানোই যেখানে কঠিন, সেখানে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলির খবর ছড়াতেই শনিবার সকালেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।

পাশাপাশি, তাঁরা শিক্ষক বদলির প্রতিবাদে তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা করে। প্রায় এক ঘণ্টা টানটান উত্তেজনার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকাজুড়ে রয়ে গিয়েছে প্রবল অসন্তোষ।

এক স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,এই স্কুলে এত কম শিক্ষক নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তায় আছি। এখন যদি একজন অভিজ্ঞ শিক্ষিকাকেও বদলি করা হয়, তাহলে পড়াশোনার মান ভেঙে পড়বে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top