News Flash

  • Home
  • Uncategorized
  • সিভিসি-র রিপোর্টের উত্তর দিতে বাড়তি সময় প্রার্থনা অলোক বর্মার, মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট
Image

সিভিসি-র রিপোর্টের উত্তর দিতে বাড়তি সময় প্রার্থনা অলোক বর্মার, মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-এর রিপোর্টের প্রেক্ষিতে উত্তর দিতে বাড়তি সময় চাইলেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ডিরেক্টর অলোক বর্মা| সিভিসি-র রিপোর্টের উত্তর দিতে সোমবার বাড়তি সময় প্রার্থনা করেন অলোক বর্মা| ৩ ঘন্টা বাড়তি সময় চান সিবিআই অধিকর্তা অলোক বর্মা| অলোক বর্মার আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট| দুপুর একটার জায়গায় রিপোর্টের উত্তর দেবেন বিকেল চারটেয়|
অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নাম করে অপসারিত সিবিআই প্রধানের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ করে গত সোমবারই সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| গত শুক্রবার এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, সিভিসি-র তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে দেওয়া হবে| সিভিসি-র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তিনি (অলোক বর্মা) নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন| এরপরই সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত| সোমবার দুপুর একটার মধ্যেই সিভিসি রিপোর্টের প্রেক্ষিতে উত্তর দেওয়ার কথা ছিল অলোক বর্মার| কিন্তু, এদিন সিভিসি-র রিপোর্টের উত্তর দিতে বাড়তি সময় প্রার্থনা করেন অলোক বর্মা| ৩ ঘন্টা বাড়তি সময় চান সিবিআই অধিকর্তা অলোক বর্মা| অলোক বর্মার আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট| দুপুর একটার জায়গায় রিপোর্টের উত্তর দেবেন বিকেল চারটেয়|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top