News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় মুজফফরপুর হোম কাণ্ড : সিবিআই তদন্ত ফলপ্রসূ হোক, প্রশানকে পরামর্শ স্পিকারের
Image

লোকসভায় মুজফফরপুর হোম কাণ্ড : সিবিআই তদন্ত ফলপ্রসূ হোক, প্রশানকে পরামর্শ স্পিকারের

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): বিহারের মুজফফরপুর হোম কাণ্ডে ফলপ্রসূ সিবিআই তদন্ত নিশ্চিত করার জন্য প্রশাসনকে পরামর্শ বিহারের দিলেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন।
মুজফফরপুর হোমে ৪০ জন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে উত্তাল বিহারের রাজনৈতিক মহল। সংসদেও বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এই প্রসঙ্গে সোমবার লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন প্রশাসনকে ফলপ্রসূ সিবিআই তদন্ত নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়েছেন।
এদিন সংসদে কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন, জয়প্রকাশ নারায়ণ যাদব এই বিষয়ে বক্তব্যগুলিকেও গুরুত্ব সহকারে নেওয়া উচিত বলে জানিয়েছেন সুমিত্রা মহাজন। বিষয়টিকে ‘স্পর্শকাতর ’ বলে অভিহিত করে সুমিত্রা মহাজন বলেন গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই সিবিআই করছে। আর তাই এই নিয়ে আর বেশি আলোচনা করা উচিত নয়।
প্রসঙ্গত, এর প্রেক্ষিতে কংগ্রেস এবং আরজেডি সংসদেরা ওয়াকআউট করেন। এর আগে বিরোধীদের হই হট্টগোলের জেরে জিরো আওয়ারে কিছুক্ষণের জন্য সংসদের কাজ মুলতুবি করে দেওয়া হয়। সম্প্রতি মল্লিকার্জুন খাড়গে মুজফফরপুর হোম কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কৈফিয়ৎ দাবি করেছেন। এদিন সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সিবিআই ভাল ভাবে তদন্ত করবে। আর আজ অধ্যক্ষা যা বলেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়ে দেওয়া হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top