News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ৮ জানুয়ারি ‘কালো দিবস’ পালন করবে টিএসএফ
Image

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ৮ জানুয়ারি ‘কালো দিবস’ পালন করবে টিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি:
নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) নিয়ে আন্দোলন চলাকালীন ২০১৯ সালে পুলিশের গুলিতে আহত হওয়া আন্দোলনকারীদের স্মরণে আগামী ৮ জানুয়ারি ‘কালো দিবস’ পালন করার ঘোষণা দিল টিএসএফ। মাধববাড়ি দশরামকামী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বুধবার আগরতলা প্রেস ক্লাব-এ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান টিএসএফ-এর সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া এবং সহ-সভাপতি জন দেববর্মা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে নাগরিকত্ব সংশোধনী বিল আনার উদ্যোগ নেয়। এর প্রতিবাদে ২০১৯ সালে উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংগঠন নেসোর ডাকে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও টিএসএফ আন্দোলনে শামিল হয়। সেই সময় মাধববাড়ি এলাকায় আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে একাধিক আন্দোলনকারী আহত হন বলে অভিযোগ।
টিএসএফ নেতৃত্বের দাবি, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয় এবং আন্দোলনকারীদের ওপর মারধর করা হয়। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন তাঁরা।

২০১৯ সালের ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই প্রতি বছর ৮ জানুয়ারি কালো দিবস পালন করা হয় বলে জানান সংগঠনের নেতারা। এবছরও মাধববাড়ি দশরামকামী এলাকায় কর্মসূচির মাধ্যমে সেই ঘটনার প্রতিবাদ ও আহতদের প্রতি সংহতি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top