News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে প্রবাসীদেরও যুক্ত করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে প্রবাসীদেরও যুক্ত করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জানুয়ারি: বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঠিক অগ্রগতির জন্য ত্রিপুরা জাতীয়স্তরে প্রথম স্থান পেয়েছে ও পুরস্কৃত হয়েছে। সেক্ষেত্রে আত্মতুষ্টির কোন অবকাশ নেই। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করে নিতে হবে। পরিকাঠামোগত উন্নয়নের কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। আজ সচিবালয়ের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার অঙ্গ হিসেবে পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সফল করতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে প্রবাসীদেরও যুক্ত করতে হবে। এতে প্রবাসীরা রাজ্যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত হবেন। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেন।

সভায় অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এই সভায় অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ও মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন।
————–

Releated Posts

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top