News Flash

  • Home
  • Uncategorized
  • দেওরিয়া জেলায় হোম থেকে উদ্ধার ২৪ নাবালিকা, গ্রেফতার ২
Image

দেওরিয়া জেলায় হোম থেকে উদ্ধার ২৪ নাবালিকা, গ্রেফতার ২

দেওরিয়া, ৬ আগস্ট (হি.স.) : বিহার পর এবার উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় একটি হোম থেকে ২৪ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে । ইতিমধ্যেই হোমের মালিক গিরিজা ত্রিপাঠী এবং তাঁর স্বামী মোহন ত্রিপাঠীকে গ্ৰেফতার করেছে পুলিশ। ওই হোমটিও সিল করে দেওয়া হয়েছে।
রবিবার রাতে ওই হোম থেকে পালিয়ে যায় একটি মেয়ে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে পুলিশের কাছে নিয়ে যায়। এরপরেই সামনে আসে আসল ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই মেয়েটি তাদের বলে প্রতি রাতে হোম থেকে বেশ কিছু মেয়েকে তুলে নিয়ে যাওয়া হত। তারপর ভোরবেলা আবার তারা ফিরে আসত হোমে। ওই মেয়েটি এও জানায় যে ওই হোমে যারা থাকতেন তাদের সবারই বয়স ১৫ থেকে ১৮-এর মধ্যে। জোর করে যৌন মিলনে বাধ্য করা হতো এই মেয়েদের। এমনকী ত্রিপাঠী দম্পতি নিজেদের কাজের লোক হিসেবেও খাটাতেন এই মেয়েদের। পুলিশ জানিয়েছে, তাদের কাছে এমনটাই অভিযোগ করেছিল হোম থেকে পালিয়ে আসা মেয়েটি।
খবর পেয়ে ওই হোমে রেড চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৪ জন মেয়েকে। যদিও এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন। উদ্ধার হওয়া মেয়েদের মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। ওই হোমটিও সিল করে দেওয়া হয়েছে। দেওরিয়া জেলার বেসরকারি এই হোমটি লখনও থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রথমে অবশ্য সরকারি অনুদান পেত এই হোম। কিন্তু ২০১৭ সালে সিবিআই তদন্তের পর অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যায় হোমের। সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, ওই হোমের কাজে বেশ কিছু গন্ডগোল রয়েছে। কিন্তু তারপরেই ওই হোম চালাচ্ছিলেন ত্রিপাঠী দম্পতি। এমনকী পুলিশ ওই হোমে তদন্ত করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এই দু’জনের বিরুদ্ধে। সেই সময় প্রথম তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এসপি রোহন পি কানায় জানিয়েছেন, “যে মেয়েটি কাল পালিয়ে এসেছে এই হোমে ও তিন বছর ধরে রয়েছে। মেয়েটি আমাদের জানিয়েছে ওকে বাড়ির কাজের লোক হিসেবেই ব্যবহার করতেন ত্রিপাঠীরা। প্রতি রাতেই হোম থেকে গাড়ি করে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হত। আবার ভোরবেলা ফিরিয়ে আনা হত। এমনকী বেআইনি ভাবে দত্তক নেওয়ায় চলত ওই হোমে। আমরা এখন নিখোঁজ মেয়েদের খোঁজার চেষ্টা চালাচ্ছি।”
উত্তরপ্রদেশের মহিলা এবং শিশুকল্যান মন্ত্রী রীতা বহুগুণা যোশী জানিয়েছেন,তদন্তের জন্য দুই সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি পাঠানো হয়েছে দেওরিয়ার ওই হোমে । তারা এদিন সেখানে থাকবেন এবং একটি রিপোর্ট জমা দেবেন, যার পর পদক্ষেপ নেওয়া হবে । তিনি আরও বলেন, এই হোমটি সম্পূর্ণ বেআইনি। সিবিআই ওই হোমের অ্যাফিলিয়েশন বাতিল করার পর থেকেই হাইকোর্টে এই হোমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সপ্তাহ দুয়েক আগে হোমে থেকে মেয়েদের বেআইনি কাজে ব্যবহারের অভিযোগে একটি এফআইআরও দায়ের হয় বলে জানিয়েছেন তিনি। অভিযুক্ত ত্রিপাঠী দম্পতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন রীতাদেবী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top