News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উচ্চ মাধ্যমিকে অসমের ৩৫টি জেলার মধ্যে বরাক উপত্যকার তিন জেলার অবস্থান প্রথম দশের বাইরে
Image

উচ্চ মাধ্যমিকে অসমের ৩৫টি জেলার মধ্যে বরাক উপত্যকার তিন জেলার অবস্থান প্রথম দশের বাইরে

শিলচর (অসম), ৯ মে (হি.স.) : অসমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছে শিক্ষা সংসদ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৯-টায় প্রকাশ করা হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারিকৃত পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ অসমের বরাক উপত্যকায় গত বছরের তুলনায় এবার কিছুটা হলেও বেড়েছে পাশের হার। তবে পাশের নিরিখে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় রাজ্যের ৩৫টি জেলার মধ্যে উপত্যকার তিন জেলাই ক্রমপর্যায়ে রয়েছে প্রথম দশ স্থানের বাইরে।

কলা শাখায় বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে কাছাড় জেলার অবস্থান ৩৫ নম্বরে, করিমগঞ্জ ২২ নম্বরে এবং হাইলাকান্দি ৩২ নম্বরে। বাণিজ্য শাখায় কাছাড় জেলার অবস্থান ১৬ নম্বরে, করিমগঞ্জ ২৭ নম্বরে এবং হাইলাকান্দি ৩১ নম্বরে। বিজ্ঞান শাখায় কাছাড় জেলার অবস্থান ৩১ নম্বরে, করিমগঞ্জ ২২ নম্বরে এবং হাইলাকান্দি ৩২ নম্বরে।

কাছাড় জেলায় এ বছর কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৮,৮৩৯ জন; পাশ করেছে ৬,৫৮৯ জন। এর মধ্যে প্রথম বিভাগে ১,৩১৫; দ্বিতীয়ে ২,২৫৬ এবং তৃতীয় বিভাগে ৩,০১৮। পাশের হার ৭৪.২১ শতাংশ। বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,০২৫ জন; পাশ করেছে ৯১৭ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীৰ্ণ ৩৯৫, দ্বিতীয় ৪০৫ এবং তৃতীয় বিভাগে ১১৭ জন। পাশের হার ৮৯.৪৬ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,৯১০ জন; পাশ করেছে ১,৫৭২ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৮৬৫, দ্বিতীয় ৫১৩ এবং তৃতীয় বিভাগে ১৯৪ জন। পাশের হার ৮২.৩০ শতাংশ।

করিমগঞ্জ জেলায় এ বছরে কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৬,৩৩৮ জন; পাশ করেছে ৫,৫৮২ জন। এর মধ্যে প্রথম বিভাগে ১,৯৪২; দ্বিতীয় ২,০৮৪ এবং তৃতীয় বিভাগে ১,৫৫৬ জন। পাশের হার ৮৮.০৭ শতাংশ। বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৪১৯ জন, পাশ করেছে ৩৫০ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৩০ জন, দ্বিতীয় হয়েছে ১২২ এবং তৃতীয় বিভাগে ৯৮ জন। পাশের হার ৮৩.৫৩ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,২২০ জন; পাশ করেছে ১,০৬৮ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৫৯০, দ্বিতীয় ৩৬৩ এবং তৃতীয় বিভাগে ১১৫ জন। পাশের হার ৮৭.৫৪ শতাংশ।

হাইলাকান্দি জেলায় এ বছর কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৩,৪৬৫ জন; পাশ করেছে ২৮১৪ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৬৪৬, দ্বিতীয় ১০৫৮ এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১,১১০ জন। পাশের হার ৮১.২১ শতাংশ। বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১৯৭ জন, পাশ করেছে ১৫৯ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৭৩ জন, দ্বিতীয় বিভাগে ৬০ জন এবং তৃতীয় বিভাগে ২৬ জন। পাশের হার ৮০.৭১ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৯৮৬ জন; পাশ করেছে ৭৯১ জন। এর মধ্যে প্রথম বিভাগে ২৮১, দ্বিতীয় ৩৭০ এবং তৃতীয় বিভাগে পাশ করেছে ১৪০ জন। পাশের হার ৮০.২২ শতাংশ।

গত বছরের চেয়ে বরাক উপত্যকায় এবার পাশের হার বাড়লেও অসমের বাকি জেলাগুলোর তুলনায় উপত্যকার জেলাগুলোর অবস্থান মোটেই আশানুরূপ নয় বলে মনে করছে শিক্ষানুরাগী মহল। বেশ কয়েক বছর ধরে বরাক উপত্যকায় শিক্ষাক্ষেত্রের মানদণ্ড ক্রমশই নিম্নমুখী, তা স্পষ্ট হয়ে উঠেছে পরিসংখ্যান থেকেই।

শিক্ষানুরাগী মহলের অনেকের মন্তব্য, শিক্ষার মানদণ্ড ঠিক না হলে এবার কলা শাখায় একেবারে শেষের স্থান দখলকারী কাছাড় জেলার মতো বাকি জেলাগুলোও একেবারে শেষের তিনটি স্থানে চলে যাবে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top